Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাংলাদেশে আটকে পড়া ৬১ জন ট্রাক চালক চ্যাংড়াবান্ধা দিয়ে দেশে ফিরলেন আজ

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ৩৮ দিন বাংলাদেশে আটকে থাকার পর অবশেষে ভারতে ফিরলেন ৬১ জন ট্রাক চালক। ভারতে ঢোকার সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হল তাঁদের। লকডাউনের মধ্যেই বাংলাদেশে গিয়েছিল ৬১ টি পাট বোঝাই ট্রাক। তা নিয়ে বিতর্কও কম হয়

বাংলাদেশে আটকে পড়া ৬১ জন ট্রাক চালক চ্যাংড়াবান্ধা দিয়ে দেশে ফিরলেন আজ

শেষ আপডেট: 12 May 2020 16:24

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ৩৮ দিন বাংলাদেশে আটকে থাকার পর অবশেষে ভারতে ফিরলেন ৬১ জন ট্রাক চালক। ভারতে ঢোকার সঙ্গে সঙ্গেই কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হল তাঁদের। লকডাউনের মধ্যেই বাংলাদেশে গিয়েছিল ৬১ টি পাট বোঝাই ট্রাক। তা নিয়ে বিতর্কও কম হয়নি। বাংলাদেশে চরম সমস্যায় পড়েন এই ট্রাক চালকরা। তাঁরা আটকে থাকায় সমস্যা হয় তাঁদের পরিবারেও। অবশেষে দু’দেশের মধ্যে দীর্ঘ আলোচনায় ৩৮ দিন পর জট কাটল। আজ বাংলাদেশ থেকে ট্রাকগুলো ভারতে ঢোকে। একমাসেরও বেশি সময় সে দেশে আটকে থাকার পর দেশে ফিরতে পেরে খুশি ট্রাক চালকরা। স্বস্তি ফিরল তাঁদের পরিবারেও। এদিন বাংলাদেশ থেকে এই ট্রাক চালকদের দেশে ফেরার মুহূর্তে চ্যাংড়াবান্ধা আন্তর্জাতিক চেক পোস্টে উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পরেশচন্দ্র অধিকারী, মহকুমাশাসক রাম কুমার তামাং, কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট কপিল বাইন সহ অন্য পুলিশ আধিকারিকরা। ওই ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষার পর ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে পাঠানো হয়। প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণার পরে ৪ এপ্রিল হঠাৎ সীমান্তের গেট খুলে আন্তর্জাতিক চেক পোস্ট দিয়ে পাটের বীজ বোঝাই ৬১টি ট্রাক কী করে বাংলাদেশে গেল, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। অভিযোগ, স্থানীয় মানুষ থেকে ট্রাক ড্রাইভার ও শ্রমিকরা সেই সময় সীমান্ত খুলে পাটের বীজ বাংলাদেশে পাঠানোর তীব্র বিরোধিতা করলেও ৬১টি ট্রাক যায় বাংলাদেশে। কোচবিহারে জেলাশাসক পবন কাদিয়ান তখন জানিয়েছিলেন যে পাটের বীজ বাংলাদেশে পাঠানোর ব্যাপারে নির্দেশ এসেছে। সেই কারণেই গাড়িগুলি বাংলাদেশে যাচ্ছে। এরপরে ট্রাকগুলি বাংলাদেশে গিয়ে আটকে পড়ায় চিন্তায় পড়ে যান ট্রাক চালকদের পরিজনরা। কাস্টমস সুপারিন্টেন্ডেন্টকে ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। অবশেষে জট কাটল। ট্রাক চালকরা ফিরে এলেন দেশে।

```