Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

সপ্তাহে ৭টি বড় অপারেশন, আউটডোরে হাজার দুয়েক রোগী দেখতেই হবে ডাক্তারকে, নির্দেশ রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে রাজ্যজুড়ে। নতুন নতুন মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে, বাড়ছে সিসিইউ, এইচডিইউ বেডের সংখ্যা। বড় হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগী 'রেফার' ঠেকাতে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার চিকিৎসকদের '

সপ্তাহে ৭টি বড় অপারেশন, আউটডোরে হাজার দুয়েক রোগী দেখতেই হবে ডাক্তারকে, নির্দেশ রাজ্যের

শেষ আপডেট: 6 September 2023 05:10

দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের চেষ্টা চলছে রাজ্যজুড়ে। নতুন নতুন মেডিক্যাল কলেজ তৈরি হচ্ছে, বাড়ছে সিসিইউ, এইচডিইউ বেডের সংখ্যা। বড় হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগী 'রেফার' ঠেকাতে কড়া ব্যবস্থাও নেওয়া হয়েছে। এবার চিকিৎসকদের 'পারফরম্যান্স' বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর (State Health Department)। স্বাস্থ্যভবন জানাচ্ছে, সারাদিন যত রোগী দেখা দরকার তার থেকে অনেক কম রোগী দেখছেন ডাক্তাররা, মাসে অপারেশনের সংখ্যাও কম। একজন চিকিৎসককে মাসে কত রোগী দেখতে হবে, একজন সার্জনকে কম করেও কটা অপারেশন করতে হবে সে সংখ্যা এবার বেঁধে দিল রাজ্য সরকার।

স্বাস্থ্য দফতরের State Health Department) রিপোর্ট থেকে জানা যাচ্ছে, একজন চিকিৎসক হাসপাতালের আউটডোরে প্রত্যাশার তুলনায় অনেক কম রোগী দেখছেন। সার্জেনরা যথেষ্ট কম অপারেশন করছেন। তাই নতুন নির্দেশিকায় বলা হয়েছে, একজন চিকিৎসককে প্রতি মাসে আউটডোরে অন্তত ১৯৫০ রোগী দেখতেই হবে। একজন সার্জেনকে সপ্তাহে অন্তত সাতটি বড় অপারেশন করতেই হবে।

গত ৩১ অগস্ট সমস্ত জেলার জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যাল কলেজের অধ্যক্ষকে চিঠি দিয়ে এই নির্দেশ দেন স্বাস্থ্যসচিব। চিঠিতে বলা হয়, সরকারি হাসপাতালে চিকিৎসকদের পারফরম্যান্স বাড়াতে প্রয়োজনীয় পরিকল্পনা নিতেই হবে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যের ১৯টি মেডিক্যাল কলেজ, ১১টি জেলা হাসপাতাল, ৩১টি মহকুমা হাসপাতাল, ২৩টি স্টেট জেনারেল হাসপাতাল এবং ১১টি সুপার স্পেশালিটি হাসপাতালে অপারেশনের সংখ্যা অত্যন্ত হতাশাজনক। ১৪টি জেলা হাসপাতাল, ৩৪টি মহকুমা হাসপাতাল, ২০টি মেডিক্যাল কলেজ, ২৪টি স্টেট জেনারেল হাসপাতাল ও ১১টি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে চিকিৎসকদের রোগী দেখার সংখ্যাও অনেক কম। এই পরিসংখ্যাণ সামনে আসার পরেই নড়েচড়ে বসে স্বাস্থ্যভবন। পরিষেবার মান উন্নত করতে নতুন নির্দেশিকা জারি করা হয়।

তবে চিকিৎসকদের সংগঠনের বক্তব্য, রোগী দেখার হার রোজ সমান হয় না। কোনও কোনও জটিল অপারেশন করতে অনেক সময় লাগে। তাই পরিসংখ্যানের বিচার করা এক্ষেত্রে সঠিক নয়।

আরও পড়ুন: আলিয়ার হস্টেলে অসুস্থ ছাত্র, খবর পেয়েও চিকিৎসার ব্যবস্থা করেনি কর্তৃপক্ষ, বিক্ষোভ পড়ুয়াদের

রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নতুন দুটি মেডিক্যাল কলেজ ও তৈরি হচ্ছে বাংলায়। একটি মেডিক্যাল কলেজ হবে কলকাতা সংলগ্ন সল্টলেক সেক্টর ফাইভে, অন্যটি নদিয়ার চাকদায়। দু’টি মেডিক্যাল কলেজ থেকেই এমএমবিএস কোর্স করা যাবে। দুটি কলেজেই প্রস্তাবিত আসন সংখ্যা ১৫০। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে যে মেডিক্যাল কলেজগুলিতে তাতে আরও ৩০০টি আসন বাড়তে চলেছে।


```