Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

উচ্চ প্রাথমিক নিয়োগের নতুন ইন্টারভিউ তালিকা বৃহস্পতিবার, এবার থাকবে নম্বরের উল্লেখ

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নতুন করে আবার প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবারের তালিকায় প্রতি চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর উল্লেখ করা থাকবে। বুধবার বিকেলে বিবৃতি জারি করে একথা জানিয়েছে কমিশন। উচ্চ প্রাথমিক

উচ্চ প্রাথমিক নিয়োগের নতুন ইন্টারভিউ তালিকা বৃহস্পতিবার, এবার থাকবে নম্বরের উল্লেখ

শেষ আপডেট: 7 July 2021 13:11

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা নতুন করে আবার প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এবারের তালিকায় প্রতি চাকরিপ্রার্থীর প্রাপ্ত নম্বর উল্লেখ করা থাকবে। বুধবার বিকেলে বিবৃতি জারি করে একথা জানিয়েছে কমিশন। উচ্চ প্রাথমিকের নিয়োগের ইন্টারভিউ তালিকা প্রকাশের পর থেকেই তা নিয়ে বিস্তর জলঘোলা শুরু হয়েছিল। অভিযোগ উঠেছিল এই তালিকা ত্রুটিপূর্ণ। কারণ এতে মেধার ভিত্তিতে কে কত নম্বর পেয়েছে তা দেখানো হয়নি। শুধুমাত্র নাম দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতারা এই অভিযোগে সোচ্চার হয়েছিলেন। হাইকোর্টে মামলাও দায়ের করেছিলেন জনৈক আইনজীবী। গত শুক্রবার মামলার শুনানিতে নিয়োগ তালিকা নিয়ে বিরক্তি প্রকাশ করে উচ্চ আদালত। বলা হয় দ্রুত নতুন ইনইন্টারভিউ তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তারপর আজ বিবৃতি দিয়েছে কমিশন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১২টায় নম্বরসহ নতুন ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে। এসএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটেই (www.westbengalssc.com) তালিকা দেখা যাবে।

```