
শেষ আপডেট: 17 February 2023 16:12
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুরের মানুষদের মন জয় করলেন সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। দুর্গাপুরে বিগ ব্যাস টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। তাঁকে দেখতে মানুষের ঢল নেমেছিল।
সাংবাদিক প্রশ্নের মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার অধিনায়ক বলেন, ‘‘শ্রীলঙ্কার (Sri Lanka) রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নিউজিল্যান্ডের মাঠ কাপিয়েছে শ্রীলঙ্কার দলের খেলোয়াড়রা। এর আগে এশিয়া কাপও ছিনিয়ে এনেছিল। এবার আমাদের দেশই ফেভারিট হিসেবে শুরু করবে।’’
দুর্গাপুরের বিগ ব্যাস ক্রিকেট প্রতিযোগিতায় এসে শ্রীলঙ্কার ক্রিকেট দলের প্রশংসা করলেন নামী প্রাক্তন তারকা। দুর্গাপুরের বিগ ব্যাশ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন প্রজন্মকে উৎসাহ দিয়েছেন তিনি।
তিনি পরে বলেছেন, এই ধরনের প্রতিযোগিতার জন্য উৎসাহ বাড়ছে খেলোয়াড়দের এবং দর্শকদের। কিংবদন্তি দর্শকদের অভিনন্দন কুড়িয়েছেন । হাজার হাজার দর্শকদের সমাগমে আলোকিত হয়ে ওঠে জয়সূর্যের আগমন।
কলকাতায় জুনে এমিলিয়ানো মার্টিনেজ! মেসিদের বিতর্কিত গোলরক্ষকের পা পড়বে তিলোত্তমায়