
শেষ আপডেট: 15 February 2023 05:30
দ্য ওয়াল ব্যুরো: বিধানসভায় (assembly) আজ ২০২৩-’২৪ আর্থিক বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) উপস্থিত থাকবেন। কিন্তু বাজেট ভাষণের আগে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরের বৈঠকে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর মুখোমুখি হবেন কি না, তা নিয়ে জোর জল্পনা (speculations) শুরু হয়েছে তৃণমূল-বিজেপি দুই শিবিরেই।
তথ্য কমিশনার নিয়োগের জন্য স্পিকারের ঘরে আজ বেলা সাড়ে ১২’টায় বৈঠক হওয়ার কথা। নিয়োগ কমিটির সদস্যরা হলেন, স্পিকার, মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং একজন সিনিয়র মন্ত্রী। বর্তমানে সিনিয়র মন্ত্রী হিসাবে ওই কমিটির সদস্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
বৈঠকে যোগ দিতে বিরোধী দলনেতাকে গত সপ্তাহেই আমন্ত্রণ পত্র পাঠানো হয় নবান্নের তরফে। এর আগে রাজ্যের লোকায়ুক্ত এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগের বৈঠক শুভেন্দু বয়কট করেছিলেন। তাঁর বক্তব্য, নিয়ম মেনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
এবার কী হবে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিন কয়েক আগে বলেন, নিয়ম মেনে তিনি তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত কাগজপত্র পেয়েছেন। তবে বৈঠকে যোগ দেবেন কি না তা স্পষ্ট করেননি তিনি।
তথ্য কমিশনার পদের জন্য ১৫জন অফিসার আবেদন করেছেন। তাঁদের থেকে একজনকে বেছে নেওয়া হবে। এর আগে দু’বার নিয়োগ বৈঠক বাতিল হয় বিরোধী দলনেতা নাম নিয়ে আপত্তি তোলায়।
মৃত স্বামীর সম্পত্তি হাতাতে আরেকজনকে স্বামী সাজিয়ে জালিয়াতি, কাটোয়া পুলিশের জালে ৪