Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ভয়েস স্যাম্পল দিতে নিজামে শোভন, সঙ্গে বৈশাখী, গেলেন অপরূপাও

দ্য ওয়াল ব্যুরো: এর আগের বার যে দিন সিবিআই তাঁকে ডেকেছিল, সে দিন যাননি। ছিলেন দিল্লিতে। অবশেষে বুধবার কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে গেলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন বৈশা

ভয়েস স্যাম্পল দিতে নিজামে শোভন, সঙ্গে বৈশাখী, গেলেন অপরূপাও

শেষ আপডেট: 11 September 2019 07:51

দ্য ওয়াল ব্যুরো: এর আগের বার যে দিন সিবিআই তাঁকে ডেকেছিল, সে দিন যাননি। ছিলেন দিল্লিতে। অবশেষে বুধবার কেন্দ্রীয় এজেন্সির দফতরে পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে গেলেন তাঁর ঘনিষ্ঠ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভন বৈশাখীর পর এ দিন সিবিআই দফতরে পৌঁছন আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও। গত মাস থেকেই নারদে অভিযুক্তদের ভয়েস স্যাম্পল নিচ্ছে সিবিআই। প্রসূন বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, সৌগত রায়রা আগেই গিয়ে স্যাম্পল দিয়ে এসেছেন। এ দিন বেলা পৌনে একটা নাগাদ নিজাম প্যালেস থেকে বেরিয়ে যান শোভন-বৈশাখী। নারদ ফুটেজে দেখা গিয়েছিল তোয়ালে মুড়ে নগদ নিচ্ছেন শোভনবাবু। গত মাসে আরামবাগের সাংসদের রিষড়া ছাই রোডের বাড়িতে গিয়েছিল সিবিআই টিম। তারপর তাঁকে ডেকে পাঠানো হয়। এ দিন স্বামীকে নিয়ে নিজামে যান অপরূপা। যদিও সাংবাদিকদের সামনে কোনও কথা বলেননি দু'বারের সাংসদ। নারদ তদন্তে ডাকা হয়েছিল তৃণমূল বিধায়ক ইকবাল আহমেদকেও। তিনি অসুস্থ বলে যাননি। সিবিআই টিম গিয়েছিল তাঁর বাড়ি। কিন্তু প্রয়াত প্রাক্তন সাংসদ সুলতান আহমেদের ভাই এতটাই অসুস্থ যে তাঁর ভয়েস স্যাম্পল নিতে পারেননি গোয়েন্দারা। এ দিন ডাকা হয়েছিল পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তিনি রয়েছেন উত্তরবঙ্গে। তাই যাননি সিবিআই দফতরে।

```