Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাদার্ন সমিতির কোচ-কর্তা, ম্যাচ খেলতে দুর্গাপুর যাচ্ছিল দল

দ্য ওয়াল ব্যুরো: বড় দুঃসংবাদ কলকাতা ময়দানে। ম্যাচ খেলতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির (Southern Samity) কর্তা (officials) ও কোচ (coach)। গুড়াপের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে উল্টে যায় গাড়ি। সূত্রের খবর, বুধব

পথ দুর্ঘটনায় গুরুতর আহত সাদার্ন সমিতির কোচ-কর্তা, ম্যাচ খেলতে দুর্গাপুর যাচ্ছিল দল

শেষ আপডেট: 30 August 2023 10:08

দ্য ওয়াল ব্যুরো: বড় দুঃসংবাদ কলকাতা ময়দানে। ম্যাচ খেলতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়লেন সাদার্ন সমিতির (Southern Samity) কর্তা (officials) ও কোচ (coach)। গুড়াপের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে উল্টে যায় গাড়ি। সূত্রের খবর, বুধবার কলকাতা প্রিমিয়ার লিগে সাদার্ন সমিতি ও পাঠচক্রের ম্যাচ ছিল দুর্গাপুরে। এদিন সকালে সেখানে যাওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে। পথ দুর্ঘটনায় গুরুতর চোট পান সাদার্ন সমিতির ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। এছাড়াও, বাকিরাও কমবেশি আহত হয়েছেন তাঁদের বর্ধমানের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সূত্রের খবর, গাড়ির চালকের পাশের সিটে বসেছিলেন সাদার্নের ভাইস প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়। পিছনের সিটে ছিলেন সাদার্ন সচিব সৌরভ পাল এবং দলের কোচ রঞ্জন ভট্টাচার্য। দুর্ঘটনার পরই জ্ঞান হারান ভাইস প্রেসিডেন্ট। সেই গাড়ি থেকে কোনওরকমে বের করা হয় প্রণববাবুকে। ঘটনার পর আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি দুর্গাপুর যাচ্ছি। আমার গাড়িতেই সৌরভ ও কোচ রঞ্জনদা কলকাতা ফিরে আসবেন। তাঁদের আঘাত বেশি নয়। তবে পরিস্থিতি বুঝে প্রণব বাবুকে আমরা কলকাতায় এনে চিকিৎসা করাতে পারি।”

প্রণববাবুর মতো গুরুতর না হলেও চোট পেয়েছেন সচিব সৌরভ পাল ও কোচ রঞ্জন ভট্টাচার্যও। ঘটনার পর  সাদার্নের কোচ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বড় অঘটন ঘটতেই পারত। টিম পৌঁছে গিয়েছিল আগেই। আমরা সকালে যাচ্ছিলাম। আমি আর সৌরভদা অল্প চোট পেয়েছি। কিন্তু প্রণববাবুর চোট গুরুতর। তাঁকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে বের করা হয়েছে। এখন অবশ্য ওঁর অবস্থা স্থিতিশীল।” আপাতত তাঁদের কলকাতা ফিরিয়ে আনার বন্দোবস্ত চলছে।

ভারতীয় দলে নামই নেই, ইস্টবেঙ্গল জার্সিতে ফের জ্বলে উঠে ‘জবাব’ নন্দকুমারের


```