Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

অসময়ে বরফ হিমাচলে, পর্যটকরা খুশি হলেও সমস্যায় কৃষকরা

দ্য ওয়াল ব্যুরো: সময়ের খানিক পরে এসেছিল বর্ষা। এবার সময়ের আগেই বুঝি নামতে চলেছে শীত! অন্তত তেমনটাই বলছে হিমাচলপ্রদেশের আবহাওয়া। হিমাচলপ্রদেশের উপরের দিকে পার্বত্য এলাকায় বিভিন্ন উপত্যকা ভরেছে নতুন বরফে। বন্ধ হয়ে গিয়েছে রোথাং পাস, বারালাচা

অসময়ে বরফ হিমাচলে, পর্যটকরা খুশি হলেও সমস্যায় কৃষকরা

শেষ আপডেট: 20 October 2019 17:20

দ্য ওয়াল ব্যুরো: সময়ের খানিক পরে এসেছিল বর্ষা। এবার সময়ের আগেই বুঝি নামতে চলেছে শীত! অন্তত তেমনটাই বলছে হিমাচলপ্রদেশের আবহাওয়া। হিমাচলপ্রদেশের উপরের দিকে পার্বত্য এলাকায় বিভিন্ন উপত্যকা ভরেছে নতুন বরফে। বন্ধ হয়ে গিয়েছে রোথাং পাস, বারালাচা লা, কুংজুম লা-সহ বিভিন্ন পাস। অনেকেই বলছেন, সময়ের চেয়ে আগেই এবার বরফ পড়ে গেল হিমাচলে। বহু পর্যটক এই সময়ে রয়েছেন এই সব এলাকায়। আটকে যেতে পারে তাঁদের গাড়ি। বিপর্যয়ের আগাম আশঙ্কাও রয়েছে। ফলে সরকারি নির্দেশে প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। তবে এই বছরে এই অসময়ের বরফপাত একেবারে বিরল আর বলা যায় না। কারণ গত বছরেও অক্টোবরের গোড়ায় আচমকা তুষারপাতে বড় ক্ষতির মুখে পড়েছিল হিমাচল। লাহুল ও স্পিতি উপত্যকায় আটকে গেছিলেন বহু পর্যটক। বাইক অভিযাত্রীরা বড় বিপদের মুখে পড়েছিলেন। বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল সব রকমের যোগাযোগও। বহু পর্যটক ফিরেছিলেন বিপদের মুখ থেকে। এ বছরেও অগস্ট মাসে অপর্যাপ্ত বৃষ্টিপাতে ক্ষতি হয়েছিল কড়াইশুঁটির চাষে। সে ধাক্কা সামলে উঠতে না উঠতেই আগেভাগে বরফ পড়ে গেল হিমাচলে। স্থানীয় বাসিন্দারা তো বটেই, এমন ঘটনায় আশ্চর্য হয়ে গিয়েছেন পর্যটকরাও। এই সময়ে হিমাচল বেড়াতে গিয়ে বরফ পাওয়া যেন মেঘ না চাইতেই জল। তবে সাধারণ পর্যটকরা এই বরফের মজা নিলেও, সমস্যায় পড়েছেন যাঁরা পাহাড়ের উপরের দিকে ট্রেকিংয়ে গিয়েছেন তাঁরা। রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে নেমে আসায়, সামান্য বৃষ্টি হলেও, পাহাড় চূড়ায় বরফ পড়ছে। আবহাওয়ার এমন পরিবর্তনে মাথায় হাত কৃষকদের। অসময়ের তুষারপাত ব্যাপক ক্ষতি করবে সবজি ও আপেলের। পুরো মরশুম ধরে চাষ করার পর এটাই তাঁদের ফল-ফসল ঘরে তোলার সময়। অসময়ের বরফ তাঁদের আর্থিক ক্ষতি করতে পারে। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%99%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b9/

```