Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

সন্ধেয় হাঁটতে বেরিয়ে ছিনতাইবাজদের খপ্পরে! সোনার চেন লুঠ মহিলার

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সন্ধেবেলায় হাঁটতে গিয়ে ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন এক মহিলা। তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আসানসোলের আরাডাঙ্গাল এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে। মহিলা জানিয়েছেন, স্বামীর সঙ্গে প

সন্ধেয় হাঁটতে বেরিয়ে ছিনতাইবাজদের খপ্পরে! সোনার চেন লুঠ মহিলার

শেষ আপডেট: 7 June 2023 09:12

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: সন্ধেবেলায় হাঁটতে গিয়ে ছিনতাইবাজদের খপ্পরে পড়লেন এক মহিলা। তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আসানসোলের আরাডাঙ্গাল এলাকায় মঙ্গলবার এই ঘটনা ঘটে।

মহিলা জানিয়েছেন, স্বামীর সঙ্গে প্রতিদিন এলাকায় ইভিনিং ওয়াক করেন তিনি। মঙ্গলবারও তিনি হাঁটতে বেরিয়েছিলেন। সঙ্গে স্বামীও ছিলেন। তাঁরা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় তিন যুবক বাইকে করে তাঁদের সামনে এসে দাঁড়ায়। এরপর তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মহিলার দাবি, প্রায় এক ভরির সোনার চেনের বেশিরভাগ অংশই ছিনতাইকারীরা লুঠ করেছে। টানা হেঁচড়ায় চেনের কিছুটা অংশ তাঁর হাতে চলে আসে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে। তাতে রাস্তা দিয়ে হাঁটাচলাই বিপজ্জনক হয়ে উঠেছে। পুলিশ এই দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ তদন্ত শুরু করেছে।

জেলেই বন্দির রহস্যমৃত্যু! পিটিয়ে মারার অভিযোগে উত্তাল বারাসত


```