
শেষ আপডেট: 12 January 2023 07:22
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ৯৮ টি কচ্ছপ-সহ (turtles) দুই পাচারকারীকে (smugglers) গ্রেফতার করল বন দফতর। বুধবার রাতে বারুইপুর-জয়নগর রোড ধরে কচ্ছপ পাচার হতে পারে বলে খবর পান বন দফতরের কর্তারা। গোপন সুত্রে এমন খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার বন দফতরের কর্মীরা বারুইপুর-জয়নগর রোডে অভিযান চালায়। আটক (arrested) করা হয় দুই স্কুটার আরোহীকে। ধৃতদের নাম সমরেশ নস্কর ও গণেশ নস্কর। তাদের কাছ থেকে ৯৭ টি ফ্ল্যাপশেল কচ্ছপ ও আরও একটি প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়।
বন দফতর সূত্রে জানা গেছে, ধৃতদের বাড়ি মগরাহাট থানার অজোমখালি নস্করপাড়া এলাকায়। রাতেই তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়।
২৪ পরগনা (দক্ষিণ) বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। সেই সমস্ত তথ্যের উপর ভিত্তি করে তদন্ত শুরু করা হয়েছে। তিনি বলেন. “ধৃতদের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে এবং ধৃতরা কোথা থেকে কচ্ছপগুলো নিয়ে কোথায় যাচ্ছিল সমস্ত খতিয়ে দেখা হচ্ছে।”
কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, দলের একাংশের বিরুদ্ধে আঙুল তুলল পরিবার