Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'আমার হয়ে সঙ্গীতমেলায় দু'লাইন গেয়ে দিলেই তো হতো!' মুখ্যমন্ত্রীর কাছে অভিমানী আবদার সন্ধ্যা মুখার্জীর

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য সোমবার বিদ্বজ্জনদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ

'আমার হয়ে সঙ্গীতমেলায় দু'লাইন গেয়ে দিলেই তো হতো!' মুখ্যমন্ত্রীর কাছে অভিমানী আবদার সন্ধ্যা মুখার্জীর

শেষ আপডেট: 4 January 2021 17:25

দ্য ওয়াল ব্যুরো: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপনের জন্য সোমবার বিদ্বজ্জনদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত কথোপকথন এক অপূর্ব সৌজন্য, স্নেহ ও শ্রদ্ধার দৃষ্টান্ত তৈরি করে আজ। সন্ধ্যা মুখোপাধ্যায় রীতিমতো অভিমান-মাখা আবদারের সুরে বললেন, কেন এবছরের সঙ্গীতমেলার উদ্বোধনে তাঁর গান গাওয়া হল না তার হয়ে! আগে জানলে ঠিকই ব্যবস্থা করতেন, আক্ষেপ করলেন মুখ্যমন্ত্রীও। এদিন বৈঠকের শুরুতেই মুখ্যমন্ত্রী পর্দায় সন্ধ্যা মুখোপাধ্যায়কে দেখেই আন্তরিক সুরে ডেকে ওঠেন, "ও সন্ধ্যাদি!" সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর দেন সন্ধ্যাদেবী, সশ্রদ্ধ নমস্কার জানান মমতাকে। ভাল থাকার শুভকামনা করেন। জানান, তাঁর শরীর মাঝেমাঝে খারাপ হচ্ছে। মমতাও পাল্টা উল্লেখ করেন, সন্ধ্যাদিও যেন ভাল থাকেন। বলেন, "তুমি গান গাও, তাহলে আর অসুস্থ হবে না।" আরও পড়ুন: 'পঞ্চম অন্যরকম একটা গান গাইতে বলল, এই সেই গান’: লতা মঙ্গেশকর এর পরেই সন্ধ্যা মুখোপাধ্যায় বলেন, "সেদিন সঙ্গীতমেলায় আমার হয়ে দু'লাইন গেয়ে দিলেই তো হতো! আমি তো চলতে পারছি না, যেতে পারিনি, আমার হয়ে দু'লাইন গেয়ে দিলেই হতো!" মমতা বলেন, "তুমি আগে বললেই তো আমি ব্যবস্থা করে দিতাম। এখন তো হয়ে গেছে, আর কী করে হবে।" তাঁদের কথোপকথনের আন্তরিকতা মন ছুঁয়ে যায় সকলেরই। সন্ধ্যাদেবীর কথায় স্পষ্ট, এই বয়সেও কতটা আগ্রহ ও উতসাহ রয়েছে তাঁর সঙ্গীতমেলা নিয়ে। একইসঙ্গে স্পষ্ট, কতটা মাটির মানুষ হলে তবেই এমন আবদার করা যায়, তাঁর হয়ে গান গেয়ে দেওয়ার। দেখুন, গত বছর সঙ্গীতমেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া গান। সেদিন তিনি মুগ্ধ করেছিলেন সকলকে। সেই গান গাওয়ার স্মৃতিই আজও স্পষ্ট তাঁর মনে। https://youtu.be/19hLMEsyVpY

```