Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

শিলিগুড়িতে ফের ছেলের হাতে মা খুন, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

এরপর তারা ছুটে গেলে শ্রীকৃষ্ণ জানায়, তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা করে।

শিলিগুড়িতে ফের ছেলের হাতে মা খুন, অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

অভিযুক্তকে গ্রেফতার

শেষ আপডেট: 7 February 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: ফের শিলিগুড়িতে ছেলের হাতে খুন মা। এবার সম্পত্তির লোভে মাকে বেধড়ক মারধর করে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। শুক্রবার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির ২০ নম্বর ওয়ার্ডের দুর্গাদাস কলোনিতে।  

চলতি সপ্তাহেই শিলিগুড়ি পুরনিগমের ১ নম্বর ওয়ার্ডে ছেলের হাতে খুন হন মা। ফের এই ঘটনায় রীতিমতো শোরগোল পরে এলাকায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে শিলিগুড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মৃত ওই বৃদ্ধার নাম মঞ্জু মহন্ত (৬১) তাকে খুনের অভিযোগ উঠেছে তারই মেজো ছেলে শ্রীকৃষ্ণ মহন্তর (২৯) বিরুদ্ধে। 

জানা যায়, এদিন দুপুরে স্থানীয়রা ওই বৃদ্ধার চিৎকার শুনতে পান। এরপর তারা ছুটে গেলে শ্রীকৃষ্ণ জানায়, তার মা মারা গিয়েছে। এই কথা বলে সে বাড়ির পিছন দিয়ে পালানোর চেষ্টা করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে ঘরে ঢুকে প্রতিবেশীরা দেখেন বৃদ্ধা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে এবং তার গলায় দড়ি প্যাঁচানো রয়েছে। এরপরই শ্রীকৃষ্ণকে আটকে রেখে পুলিশে খবর দেন তাঁরা। শিলিগুড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।


```