Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফেসবুকে ভাইরাল শ্যামনগরের অশ্লীল ভিডিও, ছিছিক্কার চারদিকে! আসলে কী ঘটেছে

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে গত দু'দিন ধরে একটাই শব্দ সবথেকে বেশি চোখে পড়ছে, তা হল 'শ্যামনগর' (Shyamnagar)। উত্তর ২৪ পরগনার এক আপাত শান্ত এলাকার নাম হঠাৎ কেন লোকমুখে ঘুরতে শুরু করেছে? কারণ জানতে গিয়ে যে তথ্য উঠে আসছে, তাকে অন

ফেসবুকে ভাইরাল শ্যামনগরের অশ্লীল ভিডিও, ছিছিক্কার চারদিকে! আসলে কী ঘটেছে

শেষ আপডেট: 14 April 2023 08:13

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে গত দু'দিন ধরে একটাই শব্দ সবথেকে বেশি চোখে পড়ছে, তা হল 'শ্যামনগর' (Shyamnagar)। উত্তর ২৪ পরগনার এক আপাত শান্ত এলাকার নাম হঠাৎ কেন লোকমুখে ঘুরতে শুরু করেছে? কারণ জানতে গিয়ে যে তথ্য উঠে আসছে, তাকে অনেকেই সামাজিক অবক্ষয়ের তকমা দিচ্ছেন। দেখা যাচ্ছে যে, তিনজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও (viral video) হঠাৎই ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায় (Facebook)। নিউজফিডে ঘুরছে সেই ভিডিওর স্ক্রিনশট। তৈরি হচ্ছে মিম।

কীভাবে এই ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়? প্রথমে জানা গিয়েছিল, তাঁদের ওই ঘনিষ্ঠতার ভিডিও বাইরের কেউ বা কারা ফাঁস করেছে। তবে পরে খবর ছড়ায়, নিজেদের লোকই সেই ভিডিও বাইরে ছড়িয়ে দিয়েছে। কেউ কেউ মনে করছেন, যে ভিডিও করেছে, সেই লিক করে দেয় সেটি। আবার অনেকের দাবি, ভিডিওতে থাকা মেয়েটিই এই কাজ করেছেন। তবে কারও ঘনিষ্ঠ মুহূর্ত অনুমতি বা সম্মতি ব্যতীত এভাবে ছড়িয়ে দেওয়া কতটা যুক্তিযুক্ত, এই প্রশ্নও তুলছেন কেউ কেউ।

জানা গিয়েছে, যে তিনজন ওই ভিডিওতে রয়েছেন, তাঁরা হলেন স্বামী-স্ত্রী এবং স্ত্রী-র বোন। নিজেদের অন্তরঙ্গ মুহূর্ত কেন তাঁরা ভিডিও শ্যুট করেছিলেন, সেই নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। এই প্রসঙ্গে নেটিজেনদের একাংশের মত, 'কারও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও যেভাবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা একেবারেই অনুচিত। এমন ব্যক্তিগত মুহূর্ত সবারই থাকে। সেই নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি, রসিকতা ভীষণই অন্যায়।'

তবে এক্ষেত্রে বাইরের কেউ জড়িত থাকলে, তার বিরুদ্ধে অবশ্যই সাইবার ক্রাইমের মামলা দায়ের করতে পারেন ভিডিওতে থাকা ব্যক্তিরা। সেই অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। বারবার এক অপরাধের সঙ্গে যুক্ত প্রমাণিত হলে সাত বছরের সর্বোচ্চ সাজা হয়। এছাড়াও সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অভিযুক্ত ব্যক্তির।

পয়লা বৈশাখে তীব্র হবে তাপপ্রবাহ, হার্ট-পাকস্থলীর সমস্যা বাড়বে, ভোগাবে ভাইরাল ইনফেকশনও


```