Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

প্যারাসুটে নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি: বিস্ফোরক শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে বিবেকানন্দ উদ্ধৃত করে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছিলেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলেছিলেন, "আমি আমি হল সর্বনাশের মূল। যারা আমরা আমরা করে তারাই টিকে থাকে।" মঙ্গলবার ঐতিহাসিক নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়

প্যারাসুটে নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি: বিস্ফোরক শুভেন্দু

শেষ আপডেট: 30 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: দু'দিন আগে বিবেকানন্দ উদ্ধৃত করে তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছিলেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বলেছিলেন, "আমি আমি হল সর্বনাশের মূল। যারা আমরা আমরা করে তারাই টিকে থাকে।" মঙ্গলবার ঐতিহাসিক নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তাঁর ছাত্র জীবন থেকে রাজনীতি করার ধারাবাহিকতার কথা তুলে শুভেন্দু বলেন, "প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে উঠেছি।" রাজনৈতিক মহলের অনেকে তো বটেই, তৃণমূলেরও অনেকে বলেন, শুভেন্দু হলেন আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসা নেতা। তৃণমূলের উত্থানভূমি নন্দীগ্রাম আন্দোলনে তিনি ছিলেন অন্যতম নেতা। শাসকদলের অনেকে আড়ালে আবডালে এও বলেন, শুভেন্দু যে মাপের নেতা এবং মাঠে ময়দানের গণ আন্দোলনে তাঁর যা অভিজ্ঞতা দল সেই তুলনায় তাঁকে মর্যাদা দেয়নি। বরং এমন কাউকে কাউকে দলের সর্বোচ্চ জায়গায় বসিয়ে দেওয়া হয়েছে যে, যাঁদের আন্দোলন সংগ্রামের কোনও অভিজ্ঞতাই নেই। পর্যবেক্ষকদের মতে শুভেন্দু সেটাই ইঙ্গিত করতে চেয়েছেন। এদিন শুভেন্দু বলেন, "৮৫ সালে কলেজে ভর্তি হয়েছিলাম। প্রথম বছরটা ভাবছিলাম কী করব। পরের বছর সিআর হয়ে গেম সেক্রেটারি হই। ৮৭ সালে উচ্চমাধ্যমিক। ৮৮ সালে অ্যাকাউন্টেসি অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার। সে বছরই জিএস। ৯৫ সালে অবিভক্ত কংগ্রেসের হাত সিম্বলে কাউন্সিলর হই, "প্যারাসুটেও নামিনি, লিফটেও উঠিনি, সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে ভাঙতে উঠেছি।" তিনি আরও বলেন, “আমাকে ওসব দেখিয়ে লাভ নেই। ছোটলোকদের দিয়ে কিছু বলালে তার মন্তব্য আমি করব না। আমি সেই লেভেলের নই।  কুকুর যদি মানুষের পায়ে কামড়ায়, তাহলে মানুষ কুকুরকে কামড়াতে যায় না। “ সিপিএম জমানায় তিনি কী কী কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন, তারও উদাহরণ দেন শুভেন্দু। বলেন, “বিনয় কোঙার বলেছিলেন, চারদিক দিয়ে ঘিরে লাইফ হেল করে দেবেন। লক্ষণ শেঠ বলেছিলেন, নয়াচরে ঢুকলে শুভেন্দুর ঠ্যাঙ কেটে হাতে ধরিয়ে দেবেন। যেদিন বলেছে, তার পরের দিন নয়াচরে ঢুকেছি। ” এদিন অবশ্য কারও নাম করেননি শুভেন্দু। কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই বলছেন, বোঝার জন্য ইশারাটুকুই যথেষ্ট। নন্দীগ্রামের সীতানন্দ কলেজ ময়দানে বিজয়া সম্মেলনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পরিবহণ মন্ত্রী। সেখানে তিনি বলেন, “কেন বিয়ে করিনি জানেন? যাতে কোনও পিছুটান না থাকে। কখন ঢুকছি, কখন বেরোচ্ছি, কেউ যাতে ফোন না করে। বই পড়ে জেনেছিলাম, সতীশ সামন্তের মতো মানুষরা কেন অকৃতদার ছিলেন। তাঁরা ছোট পরিবারের পরিবর্তে মানুষের বৃহত্তর পরিবারকে স্বীকৃতি দিয়েছিলেন। তাই আমি ঘোষিত অকৃতদার।“

```