Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বজরং দলের ফতোয়া নিয়ে বেজায় চটে টলিপাড়া! মুখ খুললেন শ্রীলেখা, সায়নীরা

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো বাঙালিদের কাছে কেবল পুজো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। টিনেজ থেকে কলেজ পড়ুয়া সকল ছেলেমেয়েদের কাছে এই দিনটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। একসঙ্গে শাড়ি পাঞ্জাবি পরে কিছুটা ভাল সময় কাটানোর দি

বজরং দলের ফতোয়া নিয়ে বেজায় চটে টলিপাড়া! মুখ খুললেন শ্রীলেখা, সায়নীরা

শেষ আপডেট: 17 February 2021 07:27

দ্য ওয়াল ব্যুরো: বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো বাঙালিদের কাছে কেবল পুজো নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক আবেগ। টিনেজ থেকে কলেজ পড়ুয়া সকল ছেলেমেয়েদের কাছে এই দিনটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। একসঙ্গে শাড়ি পাঞ্জাবি পরে কিছুটা ভাল সময় কাটানোর দিন। স্কুলে স্কুলে, প্যান্ডেলে প্যান্ডেলে জুটি বেঁধে গিয়ে আড্ডা দেওয়ার দিন। কিন্তু এই দিনটিকেই নিয়েই ফতোয়া জারি করেন বজরং দল।   সম্প্রতি বজরং দলের একটি পোস্টারে দেখা যায় লেখা রয়েছে ছেলেমেদের জুটি বেঁধে সরস্বতী পুজোর দিন ঘুরতে দেখলেই দেওয়া হবে কঠোর শাস্তি। আর এই মন্তব্যের বিরুদ্ধে সামিল হন অনেকেই, বাদ যাননি সেলেবরাও। শ্রীলেখা মিত্র থেকে সায়নী ঘোষ সকলেই এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সেই পোস্টার শেয়ার করেই ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি লেখেন,"আমি কী লিখব বুঝতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি, এঁদের মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। একবারও লজ্জা লাগে না এই ধরনের কাজ করতে? এখনও ক্ষমতাতে আসেনি তাতেই এই? এখনও রাজ্যবাসীর চোখ খুলবে না? জেগে উঠুন, এখন নয়তো কখন? ‘সতীদাহ’র নামে বিধবা তরুণীদের জ্বালিয়ে দিলেও অবাক হব না।" আবার অভিনেত্রী সায়নী ঘোষও এই নিয়ে তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেছেন। তিনি নিজেও যথেষ্ট বিরক্ত। তবে বাংলার মাটি এত সহজ নয়! তাই ছেলেমেয়েরা নিজেদের মতো করেই পালন করেছে সরস্বতী পুজো। সায়নী ফেসবুকে বজরং দলের পোস্টারগুলো পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, "রাস্তায় দেখে যা বুঝলাম, বাংলার ছেলে মেয়েরা কোনো পাত্তাই দেয়নি।" শুধু এইটুকু লিখেই তিনি শেষ করেননি। এরপর আবার হ্যাসট্যাগ দিয়ে লেখেন, "আমার পুজো আমার মতো"। বোঝাই যাচ্ছে বাংলার ছেলেমেয়েরা নীতি পুলিশদের এই ফতোয়া হাওয়াতে উড়িয়ে দিয়ে বসন্ত পঞ্চমীর আনন্দে মেতে উঠেছে।

```