Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বজবজ স্টেশনে নেমে বাইকে উঠতেই গুলি খেলেন আলতাবউদ্দিন, ফিরছিলেন কোর্টে সাক্ষী দিয়ে

দ্য ওয়াল ব্যুরো: একটি পুরনো মামলায় আলিপুর কোর্টে হাজিরা দিয়ে ফিরছিলেন বজবজের আলতাবউদ্দিন শেখ। স্টেশনে নামার পর বুধবার এক পরিচিতের বাইকে ওঠেন তিনি। তারপর তাঁকে গুলি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী (Shootout at Budge Budge)। দিনের আলোয় বজবজ

বজবজ স্টেশনে নেমে বাইকে উঠতেই গুলি খেলেন আলতাবউদ্দিন, ফিরছিলেন কোর্টে সাক্ষী দিয়ে

শেষ আপডেট: 3 May 2023 14:05

দ্য ওয়াল ব্যুরো: একটি পুরনো মামলায় আলিপুর কোর্টে হাজিরা দিয়ে ফিরছিলেন বজবজের আলতাবউদ্দিন শেখ। স্টেশনে নামার পর বুধবার এক পরিচিতের বাইকে ওঠেন তিনি। তারপর তাঁকে গুলি করে পালিয়ে যায় এক দুষ্কৃতী (Shootout at Budge Budge)। দিনের আলোয় বজবজ স্টেশন লাগোয়া এলাকার এই ঘটনায় কার্যত হতচকিত হয়ে পড়েন সকলে।

তারপর রক্তাক্ত অবস্থায় আলতাবউদ্দিনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ শোবরাজ গাজি নামের এক দুষ্কৃতী এদিন আলতাবকে খুন করার উদ্দেশে গুলি করে পালিয়ে যায়।

সন্ধে পর্যন্ত শোবরাজের খোঁজ মেলেনি। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বজবজ ও আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

আলট্যাবউদ্দিনের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সেরকমই একটি মামলায় এদিন আলিপুর আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান শোবরাজের সঙ্গে আলতাবের কোনও কারণে শত্রুতা ছিল। তা হয়তো লেনদেন সংক্রান্ত বিষয়েই তা হয়ে থাকতে পারে।

তবে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আপাতত শোবরাজকে খুঁজে পেতে চাইছে পুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ আলতাবের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

হাওড়া স্টেশনে মমতা, ট্রেন ধরে দিদি চললেন মালদহ


```