Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পচা গন্ধ, দরজার ফাঁক গলে বেরিয়ে আসছে রক্ত! শিবপুরের বাড়িতে হানা দিয়ে পুলিশ যা দেখল…

দ্য ওয়াল ব্যুরো: একটি ঘরের ভেতর শুয়ে রয়েছেন অসুস্থ মা। তা ঠিক পাশের ঘরের ভিতরেই পড়ে রয়েছে ছেলের মৃতদেহ। রীতিমতো পচে গলে গেছে তা। হাওড়ার শিবপুরের প্রসন্নকুমার দত্ত লেনে সাতসকালে এমনই দৃশ্য দেখা গেছে, যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়

পচা গন্ধ, দরজার ফাঁক গলে বেরিয়ে আসছে রক্ত! শিবপুরের বাড়িতে হানা দিয়ে পুলিশ যা দেখল…

শেষ আপডেট: 10 September 2023 07:44

দ্য ওয়াল ব্যুরো: একটি ঘরের ভেতর শুয়ে রয়েছেন অসুস্থ মা। তা ঠিক পাশের ঘরের ভিতরেই পড়ে রয়েছে ছেলের মৃতদেহ। রীতিমতো পচে গলে গেছে তা। হাওড়ার শিবপুরের প্রসন্নকুমার দত্ত লেনে সাতসকালে এমনই দৃশ্য দেখা গেছে, যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Shibpur man found dead)।

সূত্রের খবর, শিবপুরের প্রসন্নকুমার দত্ত লেনের ওই বাড়িটিতে থাকতেন ৪৮ বছরের লাল্টু সরকার এবং তাঁর মা মালতী সরকার। লাল্টু মানসিকভাবে অসুস্থ ছিলেন। কোনও কাজকর্ম করতেন না তিনি। আবার ৬৫ বছরের মালতীদেবীও ২০১৬ সালে স্বামীর মন্টু সরকারের মৃত্যুর পর থেকেই অসুস্থ হয়ে পড়তে শুরু করেন। মন্টু সরকার রেলে চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে সেই পেনশনের টাকাতেই সংসার চলত মা-ছেলের (Shibpur mother son)।

তবে দুজনেই অসুস্থ হয়ে পড়ায় গত কয়েক মাসের পেনশনের টাকা পর্যন্ত তোলা হয়নি বলে জানা গেছে। প্রতিবেশীরা জানিয়েছেন, অসুস্থতার কারণে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মেলামেশা করতে পারতেন না কেউই। এমনকী, আত্মীয় পরিজনরাও খোঁজ নিতেন না। বিগত কয়েকদিন ধরেই মা-ছেলে ঠিকমতো খাওয়া-দাওয়াও করেননি বলে জানিয়েছেন তাঁরা।

গত দুদিন ধরেই নাকি বাড়ি থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। তবে রবিবার সকালে দরজার তলা দিয়ে কালচে হয়ে যাওয়া রক্ত বেরোতে দেখতে পান স্থানীয়রা। তাঁরাই খবর দেন শিবপুর থানায়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে, চেয়ারে বসে থাকা অবস্থাতেই লাল্টু সরকারের মৃত্যু হয়েছে। পাশের ঘরের বিছানায় শুয়ে রয়েছেন মা মালতী সরকার। (Shibpur man found dead)

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করেছেন তাঁরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কমপক্ষে ৩ দিন আগে মারা গেছেন লাল্টু সরকার। দীর্ঘ অসুস্থতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। তবে কীভাবে এবং কবে তাঁর মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানতে ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তাঁরা। অসুস্থ মালতী সরকারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

গাড়ি চালানো শিখতে গিয়ে শিশুকে পিষে মারার অভিযোগ! ছুটির দিনে তেতে উঠল ময়নাগুড়ি


```