Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Shantiniketan: জীবন্ত পুড়িয়ে মারার হুমকি! এসডিপিওর দ্বারস্থ গণধর্ষিতার পরিবার

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে শান্তিনিকেতন (Shantiniketan) সংলগ্ন বনডাঙা গ্রামে গণধর্ষিতা (Gang rape) হয়েছিল এক আদিবাসী কিশোরী। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করলেও অধরাও ছিল কয়েকজন। এখন তারাই এসে ধর্ষিতার

Shantiniketan: জীবন্ত পুড়িয়ে মারার হুমকি! এসডিপিওর দ্বারস্থ গণধর্ষিতার পরিবার

শেষ আপডেট: 16 April 2022 10:14

দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালে শান্তিনিকেতন (Shantiniketan) সংলগ্ন বনডাঙা গ্রামে গণধর্ষিতা (Gang rape) হয়েছিল এক আদিবাসী কিশোরী। অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতার করলেও অধরাও ছিল কয়েকজন।

এখন তারাই এসে ধর্ষিতার পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারার হুমকি দিচ্ছে বলে অভিযোগ। থানায় গিয়ে লাভ হবে কি না জানেন না নির্যাতিতার পরিবার। তাই শনিবার বোলপুরের এসডিপিও-র কাছে এসে অভিযোগ জানাল পরিবারটি। দাবি জানাল নিরাপত্তারও।

Minor Girl Death: নদিয়ায় ফের নাবালিকার অস্বাভাবিক মৃত্যু, গ্রেফতার জামাইবাবু সহ তিন

২০২১ সালের মাঝামাঝি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল বনডাঙা গ্রামের ওই আদিবাসী কিশোরীকে। তার প্রতিবেশী যুবকরাই এই ঘটনায় জড়িত বলে অভিযোগ করেছিল তরুণীর পরিবার। অভিযোগ পেয়ে কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। কিন্তু কয়েকজন এখনও অধরা।

ওই কিশোরীর অভিযোগ, শনিবার ভোরে অভিযুক্তদের আত্মীয়রাই তাদের বাড়িতে চড়াও হয়ে তার মা'কে বেধড়ক মারধর করে। মামলা প্রত্যাহার না করা হলে জীবন্ত জ্বালিয়ে মারার হুমকিও দেয়। ফলে নতুন করে আতঙ্ক গ্রাস করেছে পরিবারটিকে। স্থানীয় থানা যদি কোনও ব্যবস্থা না নেয়, এমন আশঙ্কায় সরাসরি এসডিপিও-র কাছে অভিযোগ জানায় ওই কিশোরী ও তার পরিবার।

ফ্রেজারগঞ্জে মোহনায় উথালপাথাল ঢেউ, ডুবে গেল বালি ভর্তি নৌকো

হাঁসখালির গণধর্ষণ কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। অভিযোগ, প্রমাণ লোপাট করতে তাকে খুন করে পুড়িয়ে দেওয়া হয়। সিবিআই তদন্ত শুরু হয়েছে ঘটনার। গ্রেফতার করা হয়েছে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সমরেন্দ্র ওরফে সমর গোয়ালার ছেলে ব্রজগোপালকে। অভিযোগ উঠছে, ওই পঞ্চায়েত প্রধানের ভয়ে নাকি গ্রামের মানুষ সিঁটিয়ে থাকেন আর তাঁর আস্কারাতেই ছেলের এতো বাড়বাড়ন্ত। হাঁসখালির পাশাপাশি বোলপুরের গণধর্ষণের ঘটনা নিয়েও চলছে তোলপাড়। তখনই খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল শান্তিনিকেতনের ওই গণধর্ষিতা কিশোরীর পরিবারকে।

এলাকার মানুষের একাংশের বক্তব্য, রাজ্যে পরপর গণধর্ষণের বেশ কয়েকটি মামলা গেছে সিবিআইয়ের হাতে। তারা টেনে বার করেছে অভিযুক্তদের। এর থেকে ভয় পেয়েই ওই নাবালিকার পরিবারকে মামলা তোলার জন্য খুনের হুমকি দিচ্ছে পরিবার।


```