ভারী তুষারপাতে ঢেকেছে উপত্যকা, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: অবিরাম তুষার বৃষ্টি। বরফে মুড়েছে উপত্যকা। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। মাঝ জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের তাপমাত্রা ঠেকেছে মাইনাস ১.৩ ডিগ্রিতে। জম্মুতে বেলা গড়াতে রোদের দেখা মিললেও, কাশ্মীরে টানা কয়েকদিন ঘন তুষারপাত চলছেই।হাওয়া
শেষ আপডেট: 18 January 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: অবিরাম তুষার বৃষ্টি। বরফে মুড়েছে উপত্যকা। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। মাঝ জানুয়ারিতে জম্মু-কাশ্মীরের তাপমাত্রা ঠেকেছে মাইনাস ১.৩ ডিগ্রিতে। জম্মুতে বেলা গড়াতে রোদের দেখা মিললেও, কাশ্মীরে টানা কয়েকদিন ঘন তুষারপাত চলছেই।হাওয়া অফিসের পূর্বাভাস, ১৯ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে ভারী-অতি ভারী তুষারপাত।
লে ও কারগিলের তাপমাত্রা হিমাঙ্কের নীচে। দু'ই জয়গায় তাপমাত্রা মাইনাস ১২ ও ২০ ডিগ্রি সেলসিয়াস। জাতীয় সড়কে পুরু বরফ জমেছে। আটকে পণ্যবাহী গাড়ি, পর্যটকদের বাস। শুক্রবারই লাদাখের খারদুং লা-য় তুষারধসের নীচে চাপা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ আরও পাঁচ।চলছে উদ্ধারকাজ। প্রশাসনের তরফেও জারি করা হয়েছে সতর্কতা।
বৃহস্পতিবার আবহ দফতরের তরফে তুষারধসের সতর্কতাও জারি করা হয়েছিল। অনন্তনাগ, বদগাম, বারামুল্লা, বান্দিপোড়া, কার্গিল, কুপওয়ারা, লে এলাকায় সাবধান করা হয়েছিল স্থানীয় সহ পর্যটকদের। শুক্রবার পরিস্থিতি আরও খারাপ হয়। শনিবার পূর্বাভাস অনুযায়ী নতুন করে বরফে ঢেকেছে উপত্যকার বেশিরভাগ অঞ্চল। বন্ধ স্কুল,কলেজ, সরকারি দফতর। সেনার তৎপরতায় কাশ্মীরের প্রত্যন্ত গ্রামগুলিতে পর্যাপ্ত জ্বালানি ও খাবার পৌঁছে দেওয়া হয়েছে। অন্তত চারদিন আবহাওয়া একই থাকার পূর্বাভাস। তাই রাস্তার বরফ পরিষ্কারের জন্য প্রশাসনের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেখুন ভিডিও..
https://twitter.com/ANI/status/1086472100372635648