Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

হাওড়া শাখার একাধিক ট্রেন বাতিল রবিবার থেকে! জানুন তালিকা

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্রেন চলাচল বিঘ্ন হাওড়া শাখায় (Trains Cancel in Howrah Division)। সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে বৈদ্যুতিক পোস্ট ও সিগন্যালিংয়ের সংখ্যা (Power & Traffic block) বাড়ানোর কাজ হবে। যার জেরে আগামী ২২ জানুয়ারি থেকে হাওড

হাওড়া শাখার একাধিক ট্রেন বাতিল রবিবার থেকে! জানুন তালিকা

শেষ আপডেট: 21 January 2023 06:15

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্রেন চলাচল বিঘ্ন হাওড়া শাখায় (Trains Cancel in Howrah Division)। সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে বৈদ্যুতিক পোস্ট ও সিগন্যালিংয়ের সংখ্যা (Power & Traffic block) বাড়ানোর কাজ হবে। যার জেরে আগামী ২২ জানুয়ারি থেকে হাওড়া-তারকেশ্বর শাখার (Howrah-Tarakeswar Devision) বেশকিছু ট্রেন বাতিল থাকবে।

পূর্ব রেল সূত্রে খবর, ২২ জানুয়ারি থাকে ২৩ জানুয়ারি পর্যন্ত সিঙ্গুর থেকে নালিকুলের মধ্যে কোনও ট্রেন চলাচল করবে না। এই সময়ে মধ্যে হাওড়া থেকে দিয়াড়া অবধি ৬টা ট্রেন আসবে। আবার দিয়াড়া থেকে ফেরত যাবে হাওড়ায়। অন্যদিকে, তারকেশ্বর থেকে হরিপাল অবধি ৬টি ট্রেন যাবে আবার হরিপাল থেকে সেগুলি ফেরত যাবে।

রেল সূত্রে জানানো হয়েছে, সিঙ্গুর থেকে নালিকুল স্টেশনের মাঝে রবিবার ও সোমবার দু'দিন ট্রাফিক ও পাওয়ার ব্লক সহ নন ইন্টারলকিং কাজ হবে। ফলে হাওড়া-তারকেশ্বর, হাওড়-গোঘাট লাইনে একাধিক আপ ও গাউন ট্রেন বাতিল করা হয়েছে।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে

  • হাওড়া থেকে ৩৭৩১৯, ৩৭৩০৫, ৩৭৩২৭ এবং ৩৭৩৪৩
  • তারকেশ্বর থেকে ৩৭৩৩০, ৩৭৩৩৮, ৩৭৩৪৮, ৩৭৪১২ এবং ৩৭৪১৬
  • শেওরফুলি থেকে ৩৭৪১১ এবং ৩৭৪১৫
  • সিঙ্গুর থেকে ৩৭৩০৬

শিয়ালদহ শাখার একাধিক ট্রেন বাতিল মেরামতির জন্য! জানুন তালিকা


```