Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

মাছের জালে ধরা পড়ল সাপ, অ্যানাকোন্ডা ভেবে চাঞ্চল্য ময়নাগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাছের জালে (fishing net) অ্যানাকোন্ডা (anaconda) ধরা পড়েছে ভেবে হইচই শুরু করেছিলেন ময়নাগুড়ির (Mainaguri) কয়েকজন যুবক। ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শেষে জানা যায় সেটি সাইবোল্ড ওয়াটার স্নেক। অ্যানাকোন

মাছের জালে ধরা পড়ল সাপ, অ্যানাকোন্ডা ভেবে চাঞ্চল্য ময়নাগুড়িতে

শেষ আপডেট: 20 October 2022 18:07

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাছের জালে (fishing net) অ্যানাকোন্ডা (anaconda) ধরা পড়েছে ভেবে হইচই শুরু করেছিলেন ময়নাগুড়ির (Mainaguri) কয়েকজন যুবক। ঘটনার কথা চাউর হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শেষে জানা যায় সেটি সাইবোল্ড ওয়াটার স্নেক। অ্যানাকোন্ডা নয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির (Jalpaiguri) ময়নাগুড়ি হুসলুডাঙা এলাকায় কয়েকজন যুবক জাল দিয়ে মাছ ধরছিলেন। এরপর জাল তুলতেই তাঁরা দেখেন, মাছের সঙ্গে একটি ছোট্ট সাপের ছানা ধরা পড়েছে জালে। সাপটি দেখেই তাঁদের মনে হয়, ওটি অ্যানাকোন্ডা। এরপরই ভয় পেয়ে তাঁরা সঙ্গে সঙ্গে খবর দেন ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায়কে।

খবর পেয়ে হুসলুডাঙা এলাকায় নিজের উদ্ধারকারী দলকে নিয়ে ছুটে যান অমলবাবু। এরপর তাঁরা ভাল করে সাপটিকে পর্যবেক্ষণ করে দেখেন, এটি কোনওভাবেই অ্যানাকোন্ডা নয়। একটি সাইবোল্ড ওয়াটার স্নেক। এরপর সাপটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয় সেই রেসকিউ টিম।

পরে অমল রায় বলেন, মাছের জালে অ্যানাকোন্ডা ধরা পড়েছে শুনে প্রথমে আমরাও ঘাবড়ে যাই। কারণ, এখানে অ্যানাকোন্ডা পাওয়া যায় না। তবুও ঘটনাস্থলে যাই সাপটি উদ্ধার করতে। গিয়ে দেখি একটি সাইবোল্ড ওয়াটার স্নেক জালে আটকে রয়েছে। সাপটি লম্বায় প্রায় এক ফুট হবে। এই সাপ জলে থাকে। এদের ছোবলে বিষক্রিয়া তেমন হয় না, তাই মৃত্যুর সম্ভাবনাও নেই।'

ছোট্ট চিতাবাঘ উঁকি মারছে লেন্সে! কোটশিলা জঙ্গলের ক্যামেরায় ফের শাবকের ছবি, দেখুন ভিডিও


```