Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে রানাঘাটে রেইকি করেছিল ডাকাতরা, মালিককে আটক করল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটে সেনকোর শোরুমে (Senco Showroom Looth) ডাকাতির ঘটনায় নাম জুড়ল কল্যাণীর। পুলিশ সূত্রে খবর, মাস দেড়েক আগে কল্যাণীর (Kalyani) বি-ব্লকের একটি বাড়ি ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞ

কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে রানাঘাটে রেইকি করেছিল ডাকাতরা, মালিককে আটক করল পুলিশ

শেষ আপডেট: 30 August 2023 11:13

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটে সেনকোর শোরুমে (Senco Showroom Looth) ডাকাতির ঘটনায় নাম জুড়ল কল্যাণীর। পুলিশ সূত্রে খবর, মাস দেড়েক আগে কল্যাণীর (Kalyani) বি-ব্লকের একটি বাড়ি ভাড়া নিয়েছিল দুষ্কৃতীরা। ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

বারো ঘর এক উঠোনের মতোই ওই বাড়িতে আরও অনেক ভাড়াটিয়ার বাস। তাঁরা জানান, মাস দেড়েক ধরেই ওই যুবকদের (Senco Showroom Looth) আনাগোনা লক্ষ করছেন তাঁরা। একেক সময় একেকজনকে দেখেছেন তাঁরা। ঠিক কতজন সেখানে থাকেন সে সম্পর্কেও তাঁদের কোনও ধারণা ছিল না।

ভাড়াটিয়াদের দাবি, কখনও একসঙ্গে সবাই থাকতো না। একেক দিন একেক জন বা বেশ কয়েকজনকে দেখেছেন তাঁরা। দুষ্কৃতীরা দুটি ঘর ভাড়া নিয়েছিল বলে জানা গেছে। এই বাড়ির ভাড়াটিয়া শ্বেতা সাউ বলেন, “বেশ কয়েক দিন ধরে এদের থাকতে দেখছিলাম। তবে কারও সঙ্গে কখনও কথা হয়নি। ওরা বাইরের কারও সঙ্গে কথা বলত না। একেকদিন সাত-আটজনকে দেখেছি। তবে আলাদা আলাদা লোক কাজ করত।”

আরেক ভাড়াটিয়া বিশ্বেশ্বর ঝা বলেন, “বেশিদিন নয়, মাত্র এক-দেড়মাস ধরে এদের যাতায়াত করতে দেখছিলাম। এখানে ঘর ভাড়া নিলেও ওরা বাইরের কারও সঙ্গে কোনও কথা বলত না। তাই ওদের সম্পর্কে আর কিছু জানতে পারিনি। এখন শুনছি ওরা ডাকাত।”

মঙ্গলবার ডাকাতি করে পালানোর সময় গুলি ছোড়ে দুষ্কৃতীরা। পুলিশ তাঁদের পিছু ধাওয়া করে চারজনকে গ্রেফতার করে। পরে ধরা পড়ে আরও একজন। তিনটি বাইকে করে সোনার দোকানে হানা দিয়েছিল দু্ষ্কৃতীদের দলটি। পুলিশ জানিয়েছে, এদের পাঁচজনেরই বাড়ি বিহারের বৈশালী জেলায়। কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েই রানাঘাটে রেইকি করেছিল দলটি। বিষয়টি সামনে আসার পরেই কল্যাণীর ওই বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাকি ডাকাতদের খোঁজেও চলছে তল্লাশি

আরও পড়ুন: সেনকো লুঠের চক্রীরা সবাই বিহারের! ডাকাতির ছক কষে জায়গা ‘রেইকি’ করে গিয়েছিল আগেই


```