Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

সেনকোর রানাঘাট শোরুম থেকে লুঠ হওয়া কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে, দাবি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সেনকোর রানাঘাট শোরুম থেকে লুঠ (Senco Showroom Looth) হওয়া প্রায় কোটি টাকার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পুলিশ (Police)। ধৃত পাঁচ ডাকাতের থেকে মিলেছে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়া

সেনকোর রানাঘাট শোরুম থেকে লুঠ হওয়া কোটি টাকার গয়না উদ্ধার হয়েছে, দাবি পুলিশের

শেষ আপডেট: 30 August 2023 06:52

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: সেনকোর রানাঘাট শোরুম থেকে লুঠ (Senco Showroom Looth) হওয়া প্রায় কোটি টাকার গয়না উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পুলিশ (Police)। ধৃত পাঁচ ডাকাতের থেকে মিলেছে নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকা। উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি।

নদিয়া মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি রসিদ মুনির খান জানান, ধৃতদের জেরা করে বাকিদের ধরার চেষ্টা চলছে। মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ রানাঘাটের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (Senco Showroom Looth) এর শোরুমে হানা দেয় আটজনের একটি ডাকাতদল। দুষ্কৃতীরা দোকানে ঢুকে কর্মীদের বেঁধে রেখে লুটপাঠ চালায়। এই সময় দোকানে উপরে বসেই সিসিটিভিতে নজরদারি চালাচ্ছিলেন একজন সিকিউরিটি স্টাফ। বিষয়টি বুঝতে পেরে রানাঘাট থানার পুলিশকে ফোন করেন তিনি।

খবর পেয়েই বিকেল তিনটে নাগাদ পুলিশ এসে পৌঁছতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ডাকাত দল। পুলিশ তাদেরকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত আহত হয়। তাদের পায়ে গুলি লাগে। রসিদ মুনির খান বলেন, “দুষ্কৃতী দলের সংখ্যা মোট আটজন ছিল। এরা প্রত্যেকেই বিহারের দাগি দুষ্কৃতী।”

রানাঘাট শোরুমের কিছু গয়নার হদিশ মিললেও পুরুলিয়ার সেনকোর শোরুম থেকে খোয়া যাওয়া গয়নার কোনও খোঁজ মেলেনি এখনও। এই ঘটনায় কাউকে চিহ্নিতকরণ করে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

শোরুমের সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়েও পালায় ওই ডাকাত দলটি। যদিও এলাকা থেকে উদ্ধার হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে অপারেশনের পর বাইকে করে পালাচ্ছে ডাকাত দলটি । পুরুলিয়া জেলায় এত বড়ো মাপের ডাকাতি এই প্রথম। দিনেদুপুরে শহরের মাঝখানে ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যেও। দিনেদুপুরে শহরের বিভিন্ন প্রান্তের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে নাকা চেকিং। পুলিশের প্রাথমিক অনুমান, ভিন রাজ্য থেকে এসে এই অপারেশন চালিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা । কারণ শহর থেকে মাত্র ১২ কিমি দূরেই ঝাড়খণ্ড সীমানা। রানাঘাটের ঘটনায় ইতিমধ্যেই সামনে এসেছে বিহারের দুষ্কৃতী যোগ। তাই দুটি ডাকাতির ঘটনায় যোগসূত্রও খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: সাতসকালে নাকাশিপাড়ায় গুলিতে খুন তৃণমূলকর্মী, ধারালো অস্ত্রের কোপ আরও ২ জনকে


```