Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

জেলে বসেই সেনকো গোল্ডে ডাকাতির ছক, ঝাড়খণ্ডের দুষ্কৃতীকে জেরায় মিলল এমন তথ্য

দ্য ওয়াল ব্যুরো: জেলে বসেই পুরুলিয়ার নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের (Senco Gold) শোরুমে ভয়াবহ ডাকাতির ছক কষা হয়েছিল। ঘটনার মাস্টারমাইন্ডকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ডের ধানবাদের সুদামডি থেকে ক

জেলে বসেই সেনকো গোল্ডে ডাকাতির ছক, ঝাড়খণ্ডের দুষ্কৃতীকে জেরায় মিলল এমন তথ্য

শেষ আপডেট: 10 September 2023 11:00

দ্য ওয়াল ব্যুরো: জেলে বসেই পুরুলিয়ার নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের (Senco Gold) শোরুমে ভয়াবহ ডাকাতির ছক কষা হয়েছিল। ঘটনার মাস্টারমাইন্ডকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ডের ধানবাদের সুদামডি থেকে করণজিৎ সিং সিধু নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বাড়ি ধানবাদ জেলার পাথরডিতে। পুলিশের দাবি, জেরায় করণজিৎ স্বীকার করেছে, পুরুলিয়ায় (Senco Gold) ডাকাতির ছক কষা হয়েছে জেলে বসেই। তাকে জেরা করে মাস্টারমাইন্ডের নামও জানতে পেরেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এখনই নাম প্রকাশ করা হচ্ছে না।

পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “ধৃত করণজিৎকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, জেলে বসেই ডাকাতির ছক কষা হয়েছিল। মাস্টারমাইন্ড এখনও জেলেই রয়েছে। তাকে জেলে গিয়ে জেরা করা হবে। অপারেশনে ছিল মোট সাতজন। করণজিৎ তাদেরই একজন। বাকিদের খোঁজ পেতে তাকে জেরা করা হচ্ছে।”

গত ২৯ অগস্ট পুরুলিয়ার নামোপাড়ায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের শোরুমে হানা দেয় ডাকাতদল। কর্মীদের বেঁধে রেখে সোনা ও হিরের যাবতীয় গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। যার পরিমাণ প্রায় আট কোটি টাকা।
ডাকাতির তদন্তে নেমে গত ৫ অগস্ট বিকাশ কুমার নামে এক যুবককে দিল্লির নয়ডা থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে জেরা করেই পুলিশ করণজিৎ এর নাম জানতে পারে। এরপরই শুক্রবার রাতে করণজিৎকে পাকড়াও করে পুলিশ।

ধৃতকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ডাকাতির ১০ দিন আগে পুরুলিয়া থেকে ৪০ কিমি দূরে ঝাড়খণ্ডের একটি জায়গায় ঘাঁটি গেড়েছিল ডাকাত দল। ডাকাতদলে রয়েছে আইটি সেক্টর সম্পর্কে অভিজ্ঞতাসম্পন্ন এক ব্যক্তিও। বাকিরা যখন ডাকাতিতে ব্যস্ত তখন তার দায়িত্ব থাকে সিসিটিভি ফুটেজ মুছে যাবতীয় প্রমাণ লোপাট করা।

পুরুলিয়ায় ডাকাতির দিনই সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রানাঘাট শোরুমেও ডাকাতরা হানা দিয়ে কয়েক কোটি টাকার সোনা ও হিরের গয়না লুঠ করে। জেলে থাকা মাস্টারমাইন্ড চিহ্নিত হওয়ার পরেই এখন দুটি ডাকাতির যোগসূত্র রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: ধূপগুড়ির ভোট মিটতেই পৃথক রাজ্যের দাবি কেএলও নেতার, বিজেপির ‘ষড়যন্ত্র’ দেখছে তৃণমূল


```