ভবানীপুর মুড়ছে কড়া নিরাপত্তায়, রবিবার গণনাকেন্দ্রের বাইরে জারি ১৪৪ ধারা
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভবানীপুরের (Bhawanipur) হাইভোল্টেজ উপনির্বাচনের (Byelection) ভোট গণনা। তার আগে ভবানীপুরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলছে কলকাতা পুলিশ। শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা স্পষ্ট করে দিয়েছেন নগরপাল সৌমেন মিত্র।
মিজোরামে লাগা
শেষ আপডেট: 2 October 2021 06:54
দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভবানীপুরের (Bhawanipur) হাইভোল্টেজ উপনির্বাচনের (Byelection) ভোট গণনা। তার আগে ভবানীপুরকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলছে কলকাতা পুলিশ। শনিবার বিজ্ঞপ্তি জারি করে একথা স্পষ্ট করে দিয়েছেন নগরপাল সৌমেন মিত্র।
মিজোরামে লাগামহীন করোনা, শিশুদের আক্রান্তের হারও সর্বোচ্চ, বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে কেন্দ্র
বলা হয়েছে, ভবানীপুরের ভোট গণনাকেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হবে। এর ফলে গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনওরকম জমায়েত করা যাবে না। এমনকি কাউন্টিং স্টেশনের কাছে পাঁচ জনের বেশি দাঁড়াতেও পারবেন না। নির্বাচনী নিরাপত্তার খাতিরেই এমন কড়া বিধি জারি হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
ভবানীপুর উপনির্বাচন এবার হাইভোল্টেজ, কারণ এই ভোটের উপর নির্ভর করছে রাজ্যের মুখ্যমন্ত্রীর চেয়ারের ভাগ্য। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে বিধানসভার পরাজিত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী তার ৬ মাসেই মধ্যে তাঁকে কোনও একটি কেন্দ্র থেকে ভোটে জিতে আসতে হত। তাই তৃণমূল সুপ্রিমো ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। এই নির্বাচনকে ঘিরে তাই বাংলার রাজনৈতিক মহলে উত্তেজনা চলছেই। ভবানীপুরের প্রতিটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করে কলকাতা পুলিশের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছিল। ভোট গণনার দিনও নিরাপত্তায় তাই কোনও ফাঁক রাখা হচ্ছে না।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'