Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

দমদম স্টেশনে কাজ চলবে, শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল

দ্য ওয়াল ব্যুরো: দমদম স্টেশনে লাইনে কাজ হবে। সেই কারণেই শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে ফের বাতিল ট্রেন। লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি এবং রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পূর্ব রেল সূত্রে (Sealdah local train cancell

দমদম স্টেশনে কাজ চলবে, শিয়ালদহ শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল

শেষ আপডেট: 13 July 2023 15:46

দ্য ওয়াল ব্যুরো: দমদম স্টেশনে লাইনে কাজ হবে। সেই কারণেই শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে ফের বাতিল ট্রেন। লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনি এবং রবিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর পূর্ব রেল সূত্রে (Sealdah local train cancelled)।

রেলের তরফে জানানো হয়েছে, আগামী শনি এবং রবিবার, অর্থাৎ ১৫ এবং ১৬ জুলাই দমদম স্টেশনের (Dumdum station) আপ মেন লাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শনিবার রাত ৯.৩০ মিনিটে শুরু হবে সেই কাজ যা চলবে রবিবার সকাল ৯.৩০ পর্যন্ত। সেই কারণে শনিবার বনগাঁ থেকে দুটি এবং ডানকুনি থেকে একটি ট্রেন বাতিল করা হয়েছে।

তবে সবচেয়ে বেশি সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে রবিবার। ওইদিন শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন চলবে না বলে জানিয়েছে পূর্ব রেল। এর মধ্যে রয়েছে হাবড়া থেকে দুটি, হাসনাবাদ থেকে দুটি, বনগাঁ থেকে তিনটি, ডানকুনি থেকে তিনটি, দত্তপুকুর থেকে দুটি এবং বারাসাত থেকে একটি লোকাল ট্রেন।

সপ্তাহান্তে এই ট্রেন বাতিলের কারণে ফের নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।

‘দিদির সুরক্ষা কবচ’ খুঁজে দিল ১০ বছরের ছেলেকে, মুর্শিদাবাদের কিশোর মিলল হুগলিতে


```