Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জেলা হাসপাতালে 'গুন্ডাগিরি' স্কুলছাত্রীর! গন্তব্য শ্রীঘর

দ্য ওয়াল ব্যুরোঃ মঙ্গলবার সকালে আসানসোল শহরের দুই অভিজাত স্কুলের ছাত্রীরা করোনার ভ্যাকসিন নিতে আসে জেলা হাসপাতালে। সেখানেই নিজের মোবাইলে ভিডিও করছিলেন স্কুলছাত্রীরা, যা একেবারেই বেআইনি। সরকারি নির্দেশ অমান্য করতে বারণ করেন সেখানে থাকা নার্স

জেলা হাসপাতালে 'গুন্ডাগিরি' স্কুলছাত্রীর! গন্তব্য শ্রীঘর

শেষ আপডেট: 8 February 2022 14:55

দ্য ওয়াল ব্যুরোঃ মঙ্গলবার সকালে আসানসোল শহরের দুই অভিজাত স্কুলের ছাত্রীরা করোনার ভ্যাকসিন নিতে আসে জেলা হাসপাতালে। সেখানেই নিজের মোবাইলে ভিডিও করছিলেন স্কুলছাত্রীরা, যা একেবারেই বেআইনি। সরকারি নির্দেশ অমান্য করতে বারণ করেন সেখানে থাকা নার্সরা। এরপরই দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা, যা গড়ায় একেবারে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারের ঘর পর্যন্ত। সেখানেই হঠাৎ একটি মেয়ে অফিসে থাকা কম্পিউটরের মনিটর ছুঁড়ে মাটিতে ফেলে দেয়। যেই ঘটনার পর আর দেরি করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। তড়িঘড়ি খবর যায় থানায়। সঙ্গে সঙ্গে মহিলা পুলিশ এসে এক ছাত্রীকে আটক করে নিয়ে যায়। হাসপাতালের সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস জানান, ভ্যাকসিন নিতে এসে মোবাইলে ভিডিও করছিল ছাত্রীরা। নার্সরা বারণ করতেই ঝামেলার সূত্রপাত। ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের বিরুদ্ধে অভিযোগ না করা হলেও ওই দুই স্কুলের প্রধান শিক্ষিকাকে এই ঘটনার ব্যাপারে জানানো হবে বলে এদিন জানিয়েছেন জেলা হাসপাতালের সুপার।  

```