Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটি

বোমা ফেটে জখম ক্লাস ফাইভের ছাত্র, খবর জানাজানি হতেই মাথাভাঙায় শোরগোল

স্থানীয় হাজরাহাট বিদ্যালয়ে ক্লাস ফাইভে পড়ত চন্দ্র। মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছাত্রের। 

বোমা ফেটে জখম ক্লাস ফাইভের ছাত্র, খবর জানাজানি হতেই মাথাভাঙায় শোরগোল

শেষ আপডেট: 13 January 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: মাথাভাঙা-১ ব্লকের পূর্ব বালাসিতে খেলতে গিয়ে বোমা ফেটে জখম এক পড়ুয়া। জখম ওই পড়ুয়ার নাম চন্দ্রকুমার মণ্ডল। স্থানীয় হাজরাহাট বিদ্যালয়ে ক্লাস ফাইভে পড়ত চন্দ্র। মেখলিগঞ্জ হাসপাতালে চিকিৎসা চলছে ওই ছাত্রের। 

পরিবারের লোকজন জানিয়েছে, এদিন বাড়ির সামনেই জঙ্গলে খেলতে গিয়ে একটি পরিত্যক্ত বস্তু দেখতে পায় সে। সেটি পাথরে ঠুকতেই ফেটে যায়। জখম হয় ওই পড়ুয়া। আহত ওই পড়ুয়ার হাতের অনেকটা অংশ পুড়ে গিয়েছে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ওই এলাকায় এই বোমা এল তাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। কে বা কারা মাঠের মধ্য়ে বোমা ফেলে গেছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের এক আধিকারিক অবশ্য দাবি করেন ক্যাপ ফাটানোর বারুদ থেকে হাতে আগুন ধরে যায়। তাতই জখম হয়েছে ওই ছাত্র।


```