টিটাগড়ে জমা জলে মৃত্যুফাঁদ! পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট ছাত্র, মর্মান্তিক পরিণতি
দ্য ওয়াল ব্যুরো: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু। টিটাগরে (Titagarh) প্রাণ গেল অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুরুলিয়ার সূচ কাণ্ডে সনাতন, মঙ্গলার ফাঁসি, সাজ
শেষ আপডেট: 21 September 2021 09:28
দ্য ওয়াল ব্যুরো: জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফের মৃত্যু। টিটাগরে (Titagarh) প্রাণ গেল অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলায়। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুরুলিয়ার সূচ কাণ্ডে সনাতন, মঙ্গলার ফাঁসি, সাজা শোনাল আদালত
জানা গেছে, টিটাগড় থানার অন্তর্গত মোহনপুর উত্তরপাড়ায় গত কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাঘাট জলমগ্ন। সম্প্রতি সেই জলের উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। সেই রাস্তা দিয়েই জল ঠেঙিয়ে যাচ্ছিল এক কিশোর। তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। মৃতের নাম হীরালাল রায়। সে শিউলি গোসাই পাড়ার বাসিন্দা শান্তি নগর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্রের খবর, এদিন হীরালাল তার দিদিকে পড়তে দিয়ে মোহনপুর উত্তরপাড়া দিয়ে বাড়ি ফিরছিল, আর সেই রাস্তাতেই বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল জলের উপর। রাস্তায় জমা জলে পা পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। বেশ কিছুক্ষণ সেখানে পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টিটাগড় থানার পুলিশ এবং বিদ্যুৎ কর্মীরা। তাকে উদ্ধার করে ডক্টর বি এন বোস মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি এলাকার সমস্ত বিদ্যুতের তারগুলিকে কভার কেবল করার জন্য বিদ্যুৎ দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'