Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

একাদশ-দ্বাদশের শিক্ষকদের বায়োডেটা চেয়ে পাঠাল কমিশন! শিক্ষা মহলে শুরু জল্পনা

দ্য ওয়াল ব্যুরো: এবার রাজ্যের সমস্ত সরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামের তালিকা এবং সকলের বায়োডেটা (11-12 Teachers List) চেয়ে পাঠাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। সূত্রের খবর, ইতিমধ্যেই স্কুলগুলিতে কমি

একাদশ-দ্বাদশের শিক্ষকদের বায়োডেটা চেয়ে পাঠাল কমিশন! শিক্ষা মহলে শুরু জল্পনা

শেষ আপডেট: 2 December 2022 11:32

দ্য ওয়াল ব্যুরো: এবার রাজ্যের সমস্ত সরকারি স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নামের তালিকা এবং সকলের বায়োডেটা (11-12 Teachers List) চেয়ে পাঠাল স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)।

সূত্রের খবর, ইতিমধ্যেই স্কুলগুলিতে কমিশনের ইমেল পৌঁছেছে। সেই ইমেলে বলা হয়েছে, স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষকদের নাম, যোগ্যতা এবং অন্যান্য সমস্ত তথ্য বায়োডেটা-সহ জরুরি ভিত্তিতে কমিশনকে পাঠাতে হবে।

প্রসঙ্গত, গতকালই হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে নবম-দশম শ্রেণিতে নিয়োগ হওয়া ১৮৩ জন ‘অযোগ্য’ শিক্ষকদের (183 Fake Teachers List) তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের ওয়েবসাইটে হয় এই তালিকা প্রকাশ।

ওয়াকিবহাল মহল মনে করছে, এবার নবম-দশমের মতোই এইভাবে অযোগ্যদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতে পারে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও। সেই জন্যই সম্ভবত আগেভাগেই শিক্ষকদের নামের তালিকা, যোগ্যতা এবং বায়োডেটা জোগাড় করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন। খতিয়ে দেখে আগে থেকেই হয়তো এই সমস্যা নিয়ে প্রস্তুত হতে পারবে কমিশন।

প্রসঙ্গত, ২০১৬ সালে নেওয়া নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার মেধাতালিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই নিয়ে এক চাকরিপ্রার্থী হাইকোর্টে মামলা করে অভিযোগ করেন যে, সেই মেধাতালিকায় যাঁরা নীচের দিকে রয়েছে তাঁদের সুপারিশপত্র দিয়েছে কমিশন। এই মামলার তদন্তভার সিবিআইকে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

পাশাপাশি কমিশনের কাছে বিচারপতি জানতে চান, ঠিক কতজন এমন অযোগ্য প্রার্থীকে সুপারিশপত্র দেওয়া হয়েছে? বুধবার আদালতে কমিশন জানায়, সেই সংখ্যাটা ১৮৩। বৃহস্পতিবার সেই ১৮৩ জনের নামের তালিকা প্রকাশের নির্দেশ দেন বিচারপতি।

বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের থেকে আরও জানতে চান, এই সুপারিশপত্র পাওয়া কতজন চাকরি করছেন? যদিও সে ব্যাপারে আদালতে এখনও কিছু জানায়নি কমিশন। বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, আগামী ৩ ডিসেম্বর যেন এসএসসি কর্তৃপক্ষ, মামলাকারী ও সিবিআই বৈঠক করবেন নিজেদের মধ্যে।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে তালিকা প্রকাশের আগেই ইস্তফা ‘অযোগ্য’ শিক্ষিকার


```