Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা আরও পিছিয়ে গেল! প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় কবে

দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটি আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তার জেরে এবার স্কুলের পরীক্ষাগুলিও (school examination) পিছিয়ে দেওয়া হল। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা পিছি

স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা আরও পিছিয়ে গেল! প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় কবে

শেষ আপডেট: 18 June 2022 07:48

দ্য ওয়াল ব্যুরো: গরমের ছুটি আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। তার জেরে এবার স্কুলের পরীক্ষাগুলিও (school examination) পিছিয়ে দেওয়া হল। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা পিছিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার নতুন তারিখও জানিয়ে দেওয়া হয়েছে।

বলা হয়েছে, স্কুলগুলিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম পর্যায়ের পরীক্ষা হবে ৬ জুলাইয়ের মধ্যে। ২৬ জুন গরমের ছুটির পর স্কুল খুলবে। তারপরেই শুরু হবে পরীক্ষা।

এরপর দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে ৮ সেপ্টেম্বরের মধ্যে। তৃতীয় পর্যায়ের পরীক্ষা শেষ করতে হবে ৭ ডিসেম্বরের মধ্যে। দশম শ্রেণীর টেস্ট পরীক্ষার সময়সীমাও বেড়েছে।

মধ্যশিক্ষা পর্ষদ থেকে স্কুলগুলিতে ইতিমধ্যেই কীভাবে পরীক্ষা নেওয়া হবে, কেমন প্রশ্ন করা হবে, তার গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। যথোপযুক্ত সিলেবাসের ভিত্তিতেই স্কুলগুলি প্রশ্নপত্র তৈরি করবে, তা অনুযায়ী হবে পরীক্ষা।

কোভিড পরবর্তী সময়ে প্রায় ২ বছর পর রাজ্যে স্কুল কলেজ নতুন করে খুলেছে। কিছুদিন স্কুলে গিয়েই আবার তা বন্ধ হয়ে গেছে গরমের ছুটির কারণে। এবার তার জেরে পরীক্ষাও পিছিয়ে গেল।

আরও পড়ুন: নন্দীগ্রামের নেত্রীর চাকরি গেল, শুভেন্দু বললেন ‘পার্থকে দিয়েছিল ১০-১২ লাখ!’


```