Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সারদা কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি! নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তার

দ্য ওয়াল ব্যুরো: সারদা কান্ডে (saradha scam) এবার সাপ্লিমেন্টারি চার্জশিট (suppementary chargesheet) জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খরব, সেই চার্জশিটে নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। এছাড়াও প্রাক্তন ডিজি রজত মজুমদা

সারদা কান্ডে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল ইডি! নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তার

শেষ আপডেট: 21 August 2023 14:50

দ্য ওয়াল ব্যুরো: সারদা কান্ডে (saradha scam) এবার সাপ্লিমেন্টারি চার্জশিট (suppementary chargesheet) জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খরব, সেই চার্জশিটে নাম রয়েছে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের। এছাড়াও প্রাক্তন ডিজি রজত মজুমদার, দেবেন্দ্রনাথ বিশ্বাস, সজ্জন আগরওয়ালের কথাও উল্লেখ করা হয়েছে চার্জশিটে।

সোমবার বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ইডি। এই নিয়ে সারদা কাণ্ডে দ্বিতীয় চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিনের চার্জশিটে বেশ কয়েকটি সংস্থার কথা উল্লেখ করা হয়েছে। ইডি জানিয়েছে, এই চার্জশিটে যাঁদের নাম রয়েছে, তাঁরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে সারদার কাছ থেকে লাভবান হয়েছে।

বছর কয়েক আগেই সারদা কাণ্ডে নাম জড়ায় ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের (East Bengal Debabrata Sarkar)। অভিযোগ, ইস্টবেঙ্গল ক্লাবের নামে স্পনসরশিপ বাবদ সুদীপ্ত সেনের কাছ থেকে চার কোটি টাকা নিয়েছিলেন দেবব্রত। এই নিয়ে ইডির জেরার মুখেও পড়েন তিনি।

সারদা কাণ্ডে এর আগে ইডি সাড়ে ছয় কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। সেই তালিকায় ছিলেন ইস্টবেঙ্গল কর্তার সম্পত্তিও। শুধু সারদা কাণ্ডে নয়, এর আগে দেবব্রতর নাম জড়িয়েছিল রোজভ্যালি কাণ্ডেও। এই মামলাতে ইস্টবেঙ্গল কর্তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

সারদা কাণ্ডের তদন্তের গতি নিয়ে অসন্তোষ রয়েছে অনেকের মধ্যেই। ইডির দাবি, এই নিয়ে এখনও তদন্ত চলছে। কিন্তু এতগুলো বছরেও মামলার চূড়ান্ত কোনও মীমাংসা হয়নি কেন, সেই প্রশ্নও তোলে অনেকে। এখন দেখার দ্বিতীয় চার্জশিটের পর কী পদক্ষেপ করে আদালত।

‘আমরা মুরগি করি!’ ফিরহাদের মন্তব্যের প্রতিবাদে পেন ডাউন কর্মসূচিতে বিল্ডিং সার্ভেয়াররা


```