Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

চিটফান্ড তদন্তে সিটের অন্যতম সদস্য প্রভাকর নাথকে জেরা সিবিআই-এর

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড কাণ্ডে সিবিআই-এর জেরার মুখে ফের এক পুলিশ কর্তা। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে আসেন চিটফান্ড তদন্তের জন্য গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) অন্যতম সদস্য প্রভাকর নাথ। সিজিও ক

চিটফান্ড তদন্তে সিটের অন্যতম সদস্য প্রভাকর নাথকে জেরা সিবিআই-এর

শেষ আপডেট: 27 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: চিটফান্ড কাণ্ডে সিবিআই-এর জেরার মুখে ফের এক পুলিশ কর্তা। মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে কেন্দ্রীয় গোয়েন্দাদের সামনে হাজিরা দিতে আসেন চিটফান্ড তদন্তের জন্য গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিমের (সিট) অন্যতম সদস্য প্রভাকর নাথ। সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি এই পুলিশ কর্তা। মনে করা হচ্ছে তৎকালীন বিধাননগরের পুলিশ কমিশনার তথা সিট-এর প্রধান রাজীব কুমারের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই প্রভাকরকে ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় গোয়েন্দারা। রাজীব কুমারের বাড়িতে ফের সিবিআই হানা হয় গত রবিবার সন্ধে বেলা। বাড়ির দরজায় নোটিস সাঁটিয়ে সিবিআই জানিয়ে আসে সোমবার হাজিরা দিতে হবে সিজিও-তে। কিন্তু যাননি রাজীব। দুপুরে সিআইডি-র তরফে দুই আধিকারিক গিয়ে মুখ বন্ধ খামে একটি চিঠি দিয়ে আসেন সিবিআই-কে। জানা গিয়েছে ওই চিঠিতে রাজীব জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণে সাতদিন ছুটিতে আছেন। তা নিয়েও প্রশ্নই কম নেই। ভোটের মাঝে এডিজি সিআইডি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। বিধি উঠতেই রবিবার সন্ধে বেলা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন রাজীবকে ওই পদে ফিরিয়ে আনে। সোমবার দুপুরে সিআইডি কর্তাদের যাওয়ায় প্রশ্ন ওঠে, রাজীব কি চার্জ নিয়েছেন? ছুটিতে থাকলে কী ভাবে চার্জ নিলেন তিনি? আর যদি চার্জ না-ই নেন তাহলে সিআইডি কী করে তাঁর বার্তাবাহক হিসেবে কাজ করল। যদিও ওই চিঠির বিষয়বস্তু নিয়ে রাজ্যের গোয়েন্দারা প্রকাশ্যে কিচ্ছু বলেননি। এ দিন প্রভাকর নাথকে জেরার পর অনেকেই মনে করছেন, এ বার সিবিআই-এর হিট লিস্টে থাকা পুলিশ কর্তাদের ডাক পড়বে লাইন দিয়ে। বৃহত্তর ষড়যন্ত্রের গোড়ায় পৌঁছতে সিবিআই আর কী কী করে, এখন সেটাই দেখার।

```