Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

স্বাধ্বী প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিও ভাইরাল, ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন! বললেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্ট হওয়ায় গত মার্চে চিকিত্সার জন্য তাঁকে ভোপাল থেকে মুম্বই উড়িয়ে আনতে হয়েছিল। সেই স্বাধ্বী প্রজ্ঞা নাকি বাস্কেটবল খেলছেন! ভোপালের বিজেপি সাংসদ ১ জুলাই নিজের সংসদীয় কেন্দ্রে এক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যান। সেখানে

স্বাধ্বী প্রজ্ঞার বাস্কেটবল খেলার ভিডিও ভাইরাল, ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন! বললেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 2 July 2021 12:55

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্ট হওয়ায় গত মার্চে চিকিত্সার জন্য তাঁকে ভোপাল থেকে মুম্বই উড়িয়ে আনতে হয়েছিল। সেই স্বাধ্বী প্রজ্ঞা নাকি বাস্কেটবল খেলছেন! ভোপালের বিজেপি সাংসদ ১ জুলাই নিজের সংসদীয় কেন্দ্রে এক স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে যান। সেখানে তাঁর বাস্কেটবল খেলার একটি ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা নরেন্দ্র সালুজা সহ অনেকে ট্যুইট করেছেন, দীর্ঘদিন বাদে সাধ্বীকে হুইলচেয়ার বসা না দেখে খুব ভাল লাগছে। দীর্ঘদিন ধরে অসুস্থ প্রজ্ঞাকে গত কয়েক বছর ধরে প্রকাশ্যে হুইলচেয়ারেই ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। মার্চের আগে গত বছর ডিসেম্বর তাঁকে দিল্লি এইমসে ভর্তি করা হয় শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে। সেবার অবশ্য তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। সেই প্রজ্ঞাকে ভিডিওতে বাস্কেটবল নিয়ে ড্রিবল করে এগতে এগতে দেখা যাচ্ছে, শেষে নিখুঁত নিশানায় বাস্কেটবলটি ছুঁড়ে ঝুলিতে ফেলছেন। আশপাশের লোকজন উল্লসিত। তাদের সবার মুখে মাস্ক। এরপরই কংগ্রেস নেতা সালুজা সেই ভিডিও পোস্ট করে ট্যুইট করেন, ভোপালের বিজেপি এমপি সাধ্বী প্রজ্ঞাকে এপর্যন্ত হুইলচেয়ারে দেখেছি। কিন্তু আজ তাঁকে ভোপাল স্টেডিয়ামে বাস্কেটবল হাতে দেখে খুব ভাল লাগল। আমরা জানতাম, চোট আঘাতের জন্য তিনি দাঁড়াতে, হাঁটতে পারেন না। ঈশ্বর ওঁর শরীর-স্বাস্থ্য সবসময় ভাল রাখুন! সম্প্রতি পুরানো বিতর্ক ফের উস্কে দিয়ে প্রজ্ঞা কটাক্ষ করেন, ২০০৮ এর মুম্বই হামলায় নিহত প্রাক্তন এটিএস প্রধান হেমন্ত কারকারেকে প্রকৃত দেশপ্রেমিকরা কখনই দেশপ্রেমিকের মর্যাদা দেবেন না।

```