Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিগন্যাল ভাঙল ডাম্পার, চালকদের পিটিয়ে রোষের মুখে পুলিশ, রণক্ষেত্র চুঁচুড়া

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক সিগন্যাল ভাঙার অভিযোগে ডাম্পারের চালক, খালাসিকে বেধড়ক মার পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হলো চুঁচুড়া। জিটি রোডে বসে পড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখলেন স্থানীয়েরা। অবরো

সিগন্যাল ভাঙল ডাম্পার, চালকদের পিটিয়ে রোষের মুখে পুলিশ, রণক্ষেত্র চুঁচুড়া

শেষ আপডেট: 12 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ট্রাফিক সিগন্যাল ভাঙার অভিযোগে ডাম্পারের চালক, খালাসিকে বেধড়ক মার পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হলো চুঁচুড়া। জিটি রোডে বসে পড়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখলেন স্থানীয়েরা। অবরোধ তুলতে যথেচ্ছ ভাবে লাঠি চালাল পুলিশ, এলাকায় নামল র‍্যাফ। ঘটনার শুরু সোমবার বিকেলে। ভদ্রেশ্বর থেকে একটি ডাম্পার মগড়ার দিকে যাচ্ছিল। চুঁচুড়া খাদিনা মোড়ে জিটি রোডের উপর ট্রাফিক সিগনাল ভাঙে সেটি। এই খাদিনা মোড়েই রয়েছে চন্দননগর পুলিশ কমিশনারেটের এডিসিপি ট্রাফিকের অফিস। সেখান থেকে সুমোতে চেপে ডাম্পারটিকে ধাওয়া করে পুলিশ। সাহাগঞ্জের কাছে কাটোয়া রেল গেট থেকে মুখ ঘুরিয়ে অন্য রাস্তা ধরে ব্যান্ডেলের দিকে পালানোর চেষ্টা করে সেটি। পুলিশ জানিয়েছে, বার বার বললেও থামেনি ডাম্পারটি। তাই ধাওয়া করে কেওটা বটতলার কাছে ডাম্পারটিকে আটক করা হয়। ট্রাফিক সিগন্যাল ভাঙার অভিযোগে ডাম্পারের চালক ও খালাসি দু’জনকেই গ্রেফতার করা হয়। স্থানীয়দের দাবি, শুধু গ্রেফতার নয়, ডাম্পারের চালক ও খালাসি দু’জনকেই বেধড়ক মারছিল পুলিশ। এলাকার বাসিন্দারা বাধা দিতে গেলে তাঁদের উপরেও লাঠি চালানো হয়। তখনই ক্ষুব্ধ জনতা চড়াও হয় পুলিশের উপর। পুলিশ জানিয়েছে, উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে। দুই সিভিক কর্মী-সহ একজন পুলিশ কর্মী গুরুতর জখম। জিটি রোডে বসে পড়ে রাস্তা অবরোধ করে রাখে স্থানীয়রা। সেই অবরোধ তুলতে গেলে ফের পুলিশের উপর চড়াও হয় তারা।  ব্যান্ডেল ফাঁড়ির ইনচার্জ দীপশ্রী সেনগুপ্ত এক মহিলাকে চ্যাঙদোলা করে রাস্তা থেকে সরাতে গেলে ধস্তাধস্তি বেধে যায়।আটক ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যেতে বাধা দেয়।  ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের বক্তব্য ডাম্পারের চালক খালাসি যদি অপরাধ করে থাকে তার জন্য আইন আছে। ওই ভাবে রাস্তায় ফেলে মারবে কেন পুলিশ। তাদের অভিযোগ, ঘটনার বিষয়ে যারা কিছুই জানত না, তাদেরই ধরে নিয়ে যাওয়া হয়েছে। চুঁচুড়া থানার আই সি নিরুপম ঘোষ জানিয়েছেন, বিক্ষোভকারীদের হটিয়ে ডাম্পারটিকে  থানায় নিয়ে আসা হয়েছে। আহত পুলিশ কর্মীদের চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

```