Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

পাহাড়ে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু বাঘ! নেওড়া ভ্যালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার

উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। ফের তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে পাহাড়ে। তাতে সম্ভবত কাবু রয়্যাল বেঙ্গল টাইগারও।

পাহাড়ে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু বাঘ! নেওড়া ভ্যালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার

শেষ আপডেট: 28 December 2023 00:37

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের অন্যত্র আবহাওয়ার খামখেয়ালিপনা জারি থাকলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে ঠান্ডা। ফের তুষারপাতের সম্ভাবনাও তৈরি হয়েছে পাহাড়ে। তাতে সম্ভবত কাবু রয়্যাল বেঙ্গল টাইগারও।

তাই কি পাহাড়ের ওপরের অংশ ছেড়ে গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত নেওড়া ভ্যালির জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘ? এমন সম্ভাবনা উস্কে দিয়েছে বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি।

গরুমারা জাতীয় উদ্যানের নেওড়া ভ্যালির জঙ্গলে রয়েছে বন দফতরের ট্র‍্যাপ ক্যামেরা। গত দু'মাসে সেই ট্র্যাপ ক্যামেরাতেই ধরা পড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের একাধিক গতিবিধি।

ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়া ছবি কী একই বাঘের? নাকি একাধিক বাঘের? গরুমারা বন্যপ্রাণী বিভাগ সূত্রের খবর, এ ব্যাপারে নিশ্চিত হতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

তবে পাহাড়ে অতিরিক্ত ঠান্ডার কারণেই ডিসেম্বরের শেষে নেওড়া ভ্যালির জঙ্গলে বাঘ আশ্রয় নিয়েছে বলে মনে করছেন বনকর্তারা। তাঁদের মতে, এই সময় পাহাড়ের উপরের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়ে। ফলে ডিসেম্বরে পাহাড়ের উপরের অংশের পরিবেশ বাঘেদের জন্য অত্যন্ত প্রতিকূল হয়ে ওঠে।

শুধু তাই নয়, এই সময় পাহাড়ের উপর অংশ বরফে ঢাকা পড়ে যাওয়ায় সেই অর্থে থাকে না খাদ্যও। ফলে শীতের প্রকোপের পাশাপাশি খাবারের সন্ধানেও এই সময় পাহাড়ের উপরের অংশ ছেড়ে রয়্যাল বেঙ্গল টাইগার নেওড়া ভ্যালির জঙ্গলে আশ্রয় নিয়েছে বলে মনে করছেন বনকর্তারা।

পাহাড়ের কালিম্পং জেলার এই নেওড়াভ্যালি জাতীয় উদ্যানকে বলা হয় উত্তরপূর্বের সবচেয়ে সমৃদ্ধ বনাঞ্চল। তবে এই প্রথম নয়, এর আগেও নেওড়া ভ্যালির জঙ্গলে বাঘের দেখা মিলেছে।

বন দফতর সূত্রের খবর, ২০১৭ সালে প্রথম এই জঙ্গলে দেখা মিলেছিল বাঘের।  মাঝে ২০২১ সাল বাদ দিলে প্রতিবছরই নভেম্বর ডিসেম্বর মাসে এই এলাকায় বন দফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে বাঘের ছবি। এবারেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় নেওড়া ভ্যালির জঙ্গল বাঘের বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে।


```