Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নৌকা-বাইচ প্রতিযোগিতায় দুপক্ষের সংঘর্ষ, পঞ্চায়েত সদস্য সহ জখম ৯

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নৌকা বাইচ প্রতিযোগিতা (Rowing Competition) ঘিরে দুপক্ষের সংঘর্ষ! গুরুতর জখম হলেন এক পঞ্চায়েত সদস্য সহ মোট ৯ জন। আহত ওই গ্রামপঞ্চায়েত সদস্য আবতাবউদ্দিন মোল্লা। বৃহষ্পতিবার বিকালে ঘটনাটি ঘটে ক্যানিংয়ের (C

নৌকা-বাইচ প্রতিযোগিতায় দুপক্ষের সংঘর্ষ, পঞ্চায়েত সদস্য সহ জখম ৯

শেষ আপডেট: 7 September 2023 13:05

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: নৌকা বাইচ প্রতিযোগিতা (Rowing Competition) ঘিরে দুপক্ষের সংঘর্ষ! গুরুতর জখম হলেন এক পঞ্চায়েত সদস্য সহ মোট ৯ জন। আহত ওই গ্রামপঞ্চায়েত সদস্য আবতাবউদ্দিন মোল্লা। বৃহষ্পতিবার বিকালে ঘটনাটি ঘটে ক্যানিংয়ের (Canning) নিকারীঘাটা গ্রাম পঞ্চায়েতের রামামারি গ্রামে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

নিকারীঘাটা, দাঁড়িয়া ও হাটপুকুরিয়া পঞ্চায়েতের সীমান্তবর্তী গ্রাম রামামারী। ২০১৫ সালে গ্রামবাসীদের উদ্যোগে স্থানীয় একটি খালে শুরু হয় নৌকা-বাইচ প্রতিযোগিতা (Rowing Competition)। এবছর ৫ সেপ্টেম্বর, মঙ্গলবার শুরু হয়েছিল তিনদিনের বাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার ছিল প্রতিযোগিতার শেষ দিন।

হার-জিতকে কেন্দ্র করে আচমকা দু’পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। একে অপরকে লাঠি, লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনায় গুরুতর জখম হন মোট নজন। জখমদের মধ্যে দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েত সদস্য আবতাবউদ্দিন মোল্লা ও তাঁর দুই ছেলে নাজমুল মোল্লা, আবুমোতালেব মোল্লার অবস্থা সঙ্কটজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। নৌকা-বাইচ প্রতিযোগিতাকে কেন্দ্র করে কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: কাদামাটিতে দই মিশল, নন্দ উৎসবে মাতল বৈকুণ্ঠপুর রাজবাড়ি


```