Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

Ritabrata Banerjee: তৃণমূলের ট্রেড ইউনিয়নে যেন সিপিএম মডেল, সম্মেলনের পর সমাবেশ, নেপথ্যে কি ঋতব্রত

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুদিনের কর্মসূচি ছিল হলদিয়ায়। শুক্রবার সারাদিন সংগঠন, সমস্যা, সমাধানের রাস্তা ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে। শনিবার রানিচক ময়দানে হয়েছে প্রকাশ্য সমাবেশ। যেখানে বক্তৃতা করেছেন দ

Ritabrata Banerjee: তৃণমূলের ট্রেড ইউনিয়নে যেন সিপিএম মডেল, সম্মেলনের পর সমাবেশ, নেপথ্যে কি ঋতব্রত

শেষ আপডেট: 28 May 2022 14:50

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের (TMC) শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির দুদিনের কর্মসূচি ছিল হলদিয়ায়। শুক্রবার সারাদিন সংগঠন, সমস্যা, সমাধানের রাস্তা ইত্যাদি প্রভৃতি নিয়ে আলোচনা হয়েছে। শনিবার রানিচক ময়দানে হয়েছে প্রকাশ্য সমাবেশ। যেখানে বক্তৃতা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

তৃণমূলের অভিধানে সম্মেলন নতুন নয়। মাঝে মাঝেই শোনা যায়। কিন্তু সেই সম্মেলনে কী হয়? নেতারা (Ritabrata Banerjee) বক্তৃতা করেন। কর্মীরা শোনেন। তারপর বাড়ি চলে যান।

আবার সাংগঠনিক ভাবে সিপিএমে সম্মেলন একটা বড় ব্যাপার। বলা ভাল যে কোনও কমিউনিস্ট পার্টি বা বাম দলেই সেটা গুরুত্বপূর্ণ। সেখানে আলোচনা হয়, সমালোচনা হয়, নতুন কমিটি নিয়ে অনেক সময়ে ভোটাভুটিও হয় । সিপিএমে আরও এওকটা রেওয়াজ চালু রয়েছে। তা হল পার্টি বা গণসংগঠনের সম্মেলনের শেষে বা শুরুতে প্রকাশ্য সমাবেশ। সেখানে বড় নেতারা বক্তৃতা করেন। গণজমায়েত হয়। আর সম্মেলনে থাকেন বাছা বাছা প্রতিনিধিরা।

হলদিয়ায় দুদিন ধরে তৃণমূলের শ্রমিক সংগঠন যা করল তা দেখে অনেকেই মনে করছেন, ব্যাপারটা একদম সিপিএমের ছাঁচে ঢালা। আরও মনে হওয়ার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)। কারণ, শুক্রবার কোনও বড় নেতা সেখানে ভাষণ দেননি। বন্দরের শ্রমিক নেতারাই আলোচনা করেছেন সংগঠনের চলার পথ কী হবে তা নিয়ে। কী প্রতিকূলতা রয়েছে, তা কাটিয়ে এগনোর উপায় কী—সবই উঠে এসেছে তাঁদের আলোচনায়। যা তৃণমূলে দেখা যায় না।

ঋতব্রত (Ritabrata Banerjee) সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের পছন্দের ছেলে বলেই সিপিএমে পরিচিত ছিলেন ঋতব্রত। রেজ্জাক মোল্লাদের তীব্র বিরোধিতা সত্ত্বেও সিপিএম ঋতব্রতকে রাজ্যসভায় পাঠিয়েছিল। ছিলেন দলের রাজ্য কমিটিরও সদস্য।

সেই ঋতব্রত সিপিএম থেকে বহিষ্কৃত হওয়ার পর বেশ কিছুদিন দলহীন থেকে তৃণমূলে যোগ দেন। এখন তিনি আইএনটিটিইউসির রাজ্য সভাপতি। সিপিএমে থাকার সময়ে বহু সম্মেলন করেছিলেন ঋতব্রত। হতে পারে পুরনো ছাঁচে নতুন সংগঠনকে ফেলতে চাইলেন তিনি।

যে ভাবে হলদিয়ায় কর্মসূচি হয়েছে তার প্রশংসা শোনা গিয়েছে অভিষেকের গলাতেও। তিনি এদিন বলেন, “কালকে আপনারা যা আলোচনা করেছেন তার সবটাই আমি জানি। কী ভাবে জানি তার ব্যাখ্যায় যাচ্ছি না।” একথা বলেই অভিষেক গতকাল কী আলোচনা হয়েছে তার নির্যাস তুলে ধরেন সমাবেশে। বোঝাতে চান, সম্মেলনে শুধু আলোচনাই হয়নি। তার ঠিকঠাক রিপোর্টিংও হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। অভিষেক এও বলেছেন, তিনি চান, হলদিয়ায় বছর বছর এরকম সম্মেলন হোক।

‘অকৃতজ্ঞ! সিবিআই থেকে বাঁচাতে দিল্লির পা চাটছে’, শুভেন্দুকে তোপ অভিষেকের


```