Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফিল্মি কায়দায় বাসকে ধাওয়া, ঘোলায় উদ্ধার ১৯০টি বিরল প্রজাতির কচ্ছপ!

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পঞ্চমীর সাতসকালে উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায় ঘোলা (Ghola) থানার বিলকান্দা মোড়ে উদ্ধার হল প্রচুর পরিমাণ বিরল প্রজাতির (rare species) কচ্ছপ (turtles)। মেদিনীপুর থেকে আসা একটি বাসের ভিতর থেকে কচ্ছপগুলি উদ্ধা

ফিল্মি কায়দায় বাসকে ধাওয়া, ঘোলায় উদ্ধার ১৯০টি বিরল প্রজাতির কচ্ছপ!

শেষ আপডেট: 1 October 2022 07:11

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পঞ্চমীর সাতসকালে উত্তর ২৪ পরগনার সোদপুর এলাকায় ঘোলা (Ghola) থানার বিলকান্দা মোড়ে উদ্ধার হল প্রচুর পরিমাণ বিরল প্রজাতির (rare species) কচ্ছপ (turtles)। মেদিনীপুর থেকে আসা একটি বাসের ভিতর থেকে কচ্ছপগুলি উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ দমন শাখা। তবে বেশ কিছু কচ্ছপ মরে গিয়েছে।

চতুর্থীতে সারারাত ঠাকুর দেখার পর পঞ্চমীর সকালে সবাই যখন বাড়ি ফিরছে, তখনই ওই ব্যস্ত সময়ের ফাঁকতালে কচ্ছপ পাচারের পরিকল্পনা কষেছিল পাচারকারীরা। তবে সজাগ ছিল বন দফতরও। চতুর্থীর গভীর রাত থেকেই ফাঁদ পেতে বসেছিল তাঁরা। খবর ছিল, অন্ধ্র এবং ওড়িশা পার করে বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ বিরল প্রজাতির কচ্ছপ। সেগুলো বাসে করে সীমান্ত পার হবে পঞ্চমীর দিনেই। এই পাচার আটকাতে বদ্ধপরিকর ছিল বন্যপ্রাণী অপরাধ দমন শাখা।

চতুর্থীর রাত থেকেই শুরু হয় প্রস্তুতি। রাত তিনটে নাগাদ হাওড়ার সলপ থেকে শুরু হয় অভিযান। নন্দীগ্রাম-বারাসতগামী একটি বাসকে ধাওয়া শুরু করেন তদন্তকারী অফিসাররা। সকাল আটটা নাগাদ বাসটিকে ঘোলা থানার বিলকান্দা মোড়ে দাঁড় করায় অফিসাররা। এরপর বাসের পিছনের ডিকি খুলে দেখা যায় সেখানে একটি ব্যাগ রাখা। সন্দেহ হওয়ায় সেটিকে বের করা হয়। একইসঙ্গে রাস্তাতেই চলে জিজ্ঞাসাবাদ।

এরপর ব্যাগ খুলতেই দেখা যায় উপরে বিভিন্ন রকমের ফুল ভর্তি। সেগুলি সরাতেই নীচে জালের মধ্যে থাকা প্রচুর কচ্ছপ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে বাসটিকে আটক করা হয়। বেশ কয়েকজন পাচারকারী-সহ বাসের ড্রাইভার, খালাসি এবং কন্ডাক্টরকেও আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করে বাসের পাশে থাকা ডিকি থেকে আরও দুটি ব্যাগ উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন শাখা জানিয়েছে, মোট ১৭৬টি জীবিত এবং ১৪টি মৃত 'ইন্ডিয়ান সফ্ট শেল' প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। এগুলি সংরক্ষিত প্রজাতি অর্থাৎ শিডিউল ওয়ান প্রজাতির কচ্ছপ। বন্যপ্রাণী সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী এদের ধরা, মারা এবং কেনাবেচা শাস্তিযোগ্য অপরাধ।

উচ্চ প্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তিতে তারিখ ‘বিভ্রাট’! ভুল স্বীকার করলেন এসএসসি-র চেয়ারম্যান


```