Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঝুঁকি থাকায় আপাতত ব্যবহার হচ্ছে না গ্যাস কাটার, দড়ি বেঁধে ট্রেনের ভাঙা অংশ সরানোর চেষ্টা

আপাতত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল

 ঝুঁকি থাকায় আপাতত ব্যবহার হচ্ছে না গ্যাস কাটার, দড়ি বেঁধে ট্রেনের ভাঙা অংশ সরানোর চেষ্টা

ম্যানুয়াল পদ্ধতিতে শুরু উদ্ধার কাজ

শেষ আপডেট: 17 June 2024 11:57

দ্য ওয়াল ব্যুরো: মালগাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা। ইতিমধ্যেই পাঁচজনের দেহ উদ্ধার হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ জনকে। কিন্তু তিনটি কামরায় আরও ঠিক কতজন এখনও জীবনমরণের লড়াই করছেন তা নিশ্চিত নয়। তাই গ্যাস কাটার ব্যবহার করে উদ্ধার কাজ চালাতে দ্বিতীয়বার ভাবছে উদ্ধারকারী দল। তাই আপাতত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। দড়ি বেঁঁধে ট্রেনের ভাঙা অংশগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা।

সোমবার সকালে এনজেপি স্টেশন থেকে ছেড়ে রাঙাপানিতে পৌঁছতেই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। শিয়ালদহমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারে একটি মালগাড়ি। মালগাড়িটির গতিবেগ যথেষ্ট বেশি ছিল। ধাক্কায় লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি কামরা।  শেষ কামরাটি একেবারে শূন্যে ভাসছে। পরবর্তী কামরাগুলিরও অবস্থাও একইরকম ভয়াবহ। একটি কামরা দুমড়ে মুচড়ে উল্টে যায়। আরেকটি কামরা উঠে যায় ইঞ্জিনের উপরে।

এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে খবর। আহত হয়েছেন প্রায় ৩০ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মালগাড়ির চালকেরও। তবে তাঁর দেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। আপাতত একেবারে ম্যানুয়াল পদ্ধতিতে উদ্ধার কাজ চালাচ্ছেন তাঁরা। দড়ি বেঁঁধে ট্রেনের ভাঙা অংশগুলি সরিয়ে ফেলার চেষ্টা করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। ভাঙা অংশ না সরানো হলে উদ্ধার কাজে সমস্যা হচ্ছে বলে জানান উদ্ধারকারী দলের সদস্যরা। 


```