Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

মেরে মাথা ফাটানো হল সাংবাদিকের! টেট-দুর্নীতির খবর করতে যাওয়ায় মারমুখী অভিযুক্ত

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির (TET Corruption) খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম! এক সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল (Reporter is beaten)। আহত আরও বেশ কয়েকজন সাংবাদিক। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তে

মেরে মাথা ফাটানো হল সাংবাদিকের! টেট-দুর্নীতির খবর করতে যাওয়ায় মারমুখী অভিযুক্ত

শেষ আপডেট: 16 June 2022 02:40

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতির (TET Corruption) খবর করতে গিয়ে আক্রান্ত সংবাদ মাধ্যম! এক সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল (Reporter is beaten)। আহত আরও বেশ কয়েকজন সাংবাদিক। বুধবার রাতের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা রায়গঞ্জের (Raigunj) বাজিতপুরে।

ঘটনার খবর পেয়ে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। আটক করা হয় দেবব্রত রায় নামে এক অভিযুক্তকে। আহত সাংবাদিকদের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম আক্রান্ত হওয়ার খবর শুনেই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার।

টেট দুর্নীতির মামলায় রাজ্যের ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের মধ্যে উত্তর দিনাজপুর জেলারও ৪০ জন প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করে হাইকোর্ট। বুধবার টেট দুর্নীতির এই খবর করতে রায়গঞ্জ থানার বাজিতপুর গ্রামে যান সাংবাদিকেরা। অভিযোগ, দেবব্রত রায় নামে এক যুবক প্রাথমিক স্কুলের চাকরির জন্য টাকা দিয়েছিলেন বলে খবর ছিল। পরে যদিও তিনি পুলিশের চাকরি পেয়ে যান।

কিন্তু টেট দুর্নীতির এই চাকরি দেওয়ার প্রতারণা চক্রের খবর করতে গেলে দেবব্রত রায় ও তার পরিবারের লোকেরা সাংবাদিকদের উপর আক্রমণ করে। মাথা ফাটিয়ে দেয় সাংবাদিক সুদীপ চক্রবর্তীর। আহত হন অন্যান্য সাংবাদিকরাও।

খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ছাড়াও বাজিতপুরে ছুটে যান উত্তর দিনাজপুর প্রেসক্লাবের সম্পাদক অলিপ মিত্র-সহ অন্যান্য সাংবাদিকেরাও। পুলিশ গ্রেফতার করে দেবব্রত রায় নামের ওই যুবককে।

গুরুতর আহত সাংবাদিক সুদীপ চক্রবর্তী-সহ অন্যান্য সাংবাদিকদের চিকিৎসা চলছে। এদিকে সাংবাদিকরা আক্রান্ত হওয়ার ঘটনার খবর পেয়েই হাসপাতালে ছুটে আসেন রায়গঞ্জ পুরসভার উপ প্রশাসক অরিন্দম সরকার। ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি।

শুরু হল পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া, প্রথম দফায় চাকরি পেলেন ২ হাজারেরও বেশি


```