Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

লরির হেল্পার থেকে কোটিপতি! লটারির টিকিটই ভাগ্য বদলে দিল রায়নার বাসিন্দার

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লরির হেল্পার ছিলেন। লটারির টিকিটের (Lottery Ticket Win) দৌলতে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি (Corepati)। সুজল চন্দ্র কোনারের ভাগ্যবদলের এই ঘটনা সাড়া ফেলেছে রায়না জুড়ে। পূর্ব বর্ধমানের রায়নার শ্রীধর গ্রামে

লরির হেল্পার থেকে কোটিপতি! লটারির টিকিটই ভাগ্য বদলে দিল রায়নার বাসিন্দার

শেষ আপডেট: 4 May 2023 14:24

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: লরির হেল্পার ছিলেন। লটারির টিকিটের (Lottery Ticket Win) দৌলতে রাতারাতি হয়ে গেলেন কোটিপতি (Corepati)। সুজল চন্দ্র কোনারের ভাগ্যবদলের এই ঘটনা সাড়া ফেলেছে রায়না জুড়ে।

পূর্ব বর্ধমানের রায়নার শ্রীধর গ্রামের বাসিন্দা সুজল। কোনও দিনও হয়তো ভাবেননি কোটিপতি হবেন। মাঠে দিনমজুরের কাজের পাশাপাশি সংসারের সচ্ছলতা আনতে গাড়ির হেল্পার হিসাবেও কাজ করেছেন। সেই উপার্জনের টাকা থেকে কিছু টাকা জমিয়েছিলেন সুজল। সেই জমা টাকা থেকেই দেড়শ টাকার টিকিট কিনেছিলেন। বুধবার খেলার শেষে জানতে পারেন কোটি টাকার পুরস্কার জিতেছেন তিনি।

সুজল জানিয়েছেন, এই খবর পেয়ে প্রথমে বিশ্বাসই করতে পারেননি। পরে আরও ভালো করে খোঁজ খবর নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হন। সঙ্গে সঙ্গেই তিনি টিকিট নিয়ে থানার দ্বারস্থ হয়েছিলেন। সুজল আরও জানান, পুরস্কারের টাকা দিয়ে জমি কেনার ইচ্ছে রয়েছে তাঁর।

সেহারাবাজারে আকাশ সাঁতরার একটি লটারির টিকিটের দোকান রয়েছে। সেখান থেকে টিকিট কিনেছিলেন সুজল। আকাশবাবু জানিয়েছেন, এতদিন ধরে বিভিন্ন ধরনের পুরস্কার গ্রাহকরা পেলেও প্রথম কেউ এত বড় অঙ্কের টাকা পেল।

ঝাড়গ্রাম জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল! দাঁতালদের তাণ্ডবে মৃত্যু বৃদ্ধার


```