Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

'মন্ত্রী সব জানেন', এলাকাবাসীর অভিযোগ মানতে নারাজ রথীন! বললেন, 'আজই শুনলাম…'

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণ কার দোষে ঘটল, এই নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের উদাসীনতার কারণেই ঘটল এমন ভয়াবহ ঘটনা। তাঁদের কথায়, 'রাজ্যের

'মন্ত্রী সব জানেন', এলাকাবাসীর অভিযোগ মানতে নারাজ রথীন! বললেন, 'আজই শুনলাম…'

শেষ আপডেট: 27 August 2023 11:36

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরের বাজি কারখানার বিস্ফোরণ কার দোষে ঘটল, এই নিয়ে এখন রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশ-প্রশাসনের উদাসীনতার কারণেই ঘটল এমন ভয়াবহ ঘটনা। তাঁদের কথায়, 'রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh) সবটাই জানতেন…'। স্থানীয়দের এই অভিযোগকে হাতিয়ার করে যখন আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলি, ঠিক তখনই এ ব্যাপারে মুখ খুললেন রথীনবাবু। স্পষ্ট জানালেন, তিনি কিছুই জানতেন না!

রবিবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে দত্তপুকুরের নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার মোষপোল পশ্চিমপাড়া (Duttapukur Blast)। বাজি কারখানার টিনের ছাদ উড়ে যায় এই বিস্ফোরণে। কর্মরত শ্রমিকদের দেহ ছিন্নভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে এদিক সেদিক। চিলেকোঠার ঘর থেকে পাশের গাছের ডাল-- ঝুলছে ঝলসে যাওয়া দেহগুলি।

ঘটনার পর থেকেই এলাকায় বাড়তে থাকে উত্তেজনার পারদ। স্থানীয়দের মধ্যে ক্ষোভের আগুন ধিকধিক করে জ্বলতে থাকে। সকলের গলাতেই একরাশ ক্ষোভ, উৎকণ্ঠা। আশপাশের বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। দমকল, পুলিশ মিলে চালাচ্ছে উদ্ধারকাজ। ঠিক কতজনের মৃত্যু হয়েছে, বা ঠিক কতজন আহত তা এখনও জানা যায়নি।

এই ঘটনায় এলাকার মানুষের মুখে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ, স্থানীয় পুলিশ, প্রশাসন, এমনকী রাজ্যের মন্ত্রী রথীন ঘোষ জানতেন এই কারখানায় বেআইনি বাজি তৈরি হয়। কিন্তু তারপরও কোনও ব্যবস্থা নেয়নি।

পুলিশ সব জেনেও টাকার বিনিময়ে মুখ বন্ধ রাখত বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দা সাইফুল বলছেন, 'এখানে মন্ত্রী রথীন ঘোষ হপ্তা নিয়ে যেতেন নিয়মিত। এভাবেই বেআইনি কাজ চলত।'

লোকালয়ের মধ্যে কেন বাজি কারখানা হবে, সেই নিয়েও আপত্তি ছিল এলাকাবাসীর। কিন্তু কে কার কথা শোনে। অভিযোগ, এলাকাবাসীর আপত্তি ধোপে টেকেনি। জনবহুল বসতির মধ্যেই রমরমিয়ে চলত কারখানা। পুলিশ দেখেও কিছু বলত না।

যদিও রথীন ঘোষের দাবি, তিনি আজকের আগে এই বাজি কারখানা সম্পর্কে কিছুই জানতেন না। তাঁর কথায়, 'আমি আজকেই জানতে পেরেছি এই বাজি কারখানার কথা। জেনেছি এই বাজি কারখানার মালিক আইএসএফ কর্মী রমজান।' স্থানীয়দের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার কাছে ব্যক্তিগতভাবে কেউ কখনও কোনও অভিযোগ করেননি। এই কারখানার কথা জানা ছিল না। জানলাম, এখানে বাইরে থেকে বাজি তৈরি করে এনে মজুত রাখা হচ্ছিল।'

দত্তপুকুর বিস্ফোরণের তদন্তে সিআইডি! মুখ্যমন্ত্রীর নির্দেশে পৌঁছে গেল বিশেষ টিম


```