Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেচেদায় উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ

দ্য ওয়াল ব্যুরো: মেচেদার একটি আড়ত থেকে উদ্ধার হল বিশাল মাপের একটি সামুদ্রিক কচ্ছপ। স্থলকচ্ছপ উদ্ধার হওয়া পূর্ব মেদিনীপুরে নতুন ব্যাপার নয়, তবে মেচেদা থেকে সামুদ্রিক কচ্ছপ এর আগে কখনও উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন এলাকার লোকজন। বন দফতরও তাঁ

মেচেদায় উদ্ধার বিরল প্রজাতির সামুদ্রিক কচ্ছপ

শেষ আপডেট: 6 December 2019 12:43

দ্য ওয়াল ব্যুরো: মেচেদার একটি আড়ত থেকে উদ্ধার হল বিশাল মাপের একটি সামুদ্রিক কচ্ছপ। স্থলকচ্ছপ উদ্ধার হওয়া পূর্ব মেদিনীপুরে নতুন ব্যাপার নয়, তবে মেচেদা থেকে সামুদ্রিক কচ্ছপ এর আগে কখনও উদ্ধার করা হয়নি বলে জানিয়েছেন এলাকার লোকজন। বন দফতরও তাঁদের সঙ্গে এতমত। পূর্ব মেদিনীপুরের মেচেদার বর্গভীমা বাজারে ওই কচ্ছপটি বিক্রি করতে আসেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। অত বড় কচ্ছপ তিনি কোথায় পেলেন, বাজারের লোকজন তা জানতে চান। তখন ওই ব্যক্তি কচ্ছপটি ফেলে পালিয়ে যান। এমন কচ্ছপ এই এলাকার লোকজন আগে দেখননি, তাই ওই কচ্ছপ দেখতে বেশ ভিড় জমে যায়। বাজারের লোকজন বুঝতে পারেন, অনেক সময় চোরাগোপ্তা পথে বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য যে কচ্ছপ বিক্রি হয়, এটি তা নয়। খয়েরি রঙের এই জলকচ্ছপের সামনের অংশে পায়ের বদলে রয়েছে একজোড়া ফ্লিপার। পিছনের পা দু’টিও সমুদ্রে সাঁতার কাটার উপযোগী। বাজারের লোকজনই খবর দেন বন দফতরে। কিছুক্ষণ পরে বন দফতরের লোকজন পুলিশ নিয়ে বাজারে হাজির হন। তাঁরা ওই কচ্ছপটিকে নিয়ে যান আবার সমুদ্রের জলে ছেড়ে দেবেন বলে। এর আগে মেচেদা এলাকা থেকে বাঘরোল ও বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধার হলেও এই ধরনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার হয়নি। বর্গভীমা আড়ত তো নয়ই, এই এলাকায় কচ্ছপ সে ভাবে দেখা যায় না। দীঘা ও কোলাঘাটে অবশ্য আগে বেশ কয়েকবার কচ্ছপ উদ্ধার হয়েছে। সেগুলি মেরে খাওয়ার জন্যই বাজারে আনা হয়েছিল বলে বনদফতর সূত্রে খবর। উদ্ধার হওয়া সামুদ্রিক কচ্ছপটি বিরল প্রজাতির বলে জানিয়েছে বন দফতর। এরা গভীর সমুদ্রের প্রাণী হলেও ডিম পাড়ে সমুদ্রের উপকূলে বালির চরে গর্তের মধ্যে। ডিম ফোটার পরে সদ্যোজাত কচ্ছপরা দল বেঁধে আবার সমুদ্রে চলে যায়। ক্রমেই সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার জায়গা কমছে, কারণ উপকূল হয়ে উঠছে মানুষের ভ্রমণের জায়গা। যদিবা তারা ডিম পাড়তে পারে, সদ্যোজাত কচ্ছপের সবচেয়ে বড় শত্রু হল বিভিন্ন পাখি ও পশু। কোনও কোনও প্রাণী কচ্ছপের ডিম খায়, সামুদ্রিক পাখিরা খায় সদ্যোজাত কচ্ছপ। সমুদ্রের ধারে বসবাসকারী কোনও কোনও পশুও এই কচ্ছপ খায়। অনেক কচ্ছপ জেলিফিস খায়। তারা সমুদ্রের জলে ভাসমান প্লাস্টিকের প্যাকেটকে জেলিফিস ভেবে অনেক সময় খেয়ে নেয়। তা তারা হজম করতে পারে না। সেগুলি পাকস্থলীতে জমে যায়, কখনও আটকে যায় তাদের অন্ত্রে। সমুদ্রের দূষণও এখন কচ্ছপের বড় শত্রু।

```