Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

রানাঘাটে মদ্যপ যুবকের তাণ্ডব, ধারাল অস্ত্রের আঘাতে জখম দুজন

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটের (Ranaghat) জগপুরে মদ্যপ যুবকের তাণ্ডব (drunk man creates chaos)। ধারালো অস্ত্রের (sharp object) আঘাতে গুরুতর আহত (injured) হয়ে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন দুজন। পুলিশসূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জগ

রানাঘাটে মদ্যপ যুবকের তাণ্ডব, ধারাল অস্ত্রের আঘাতে জখম দুজন

শেষ আপডেট: 28 April 2023 13:11

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রানাঘাটের (Ranaghat) জগপুরে মদ্যপ যুবকের তাণ্ডব (drunk man creates chaos)। ধারালো অস্ত্রের (sharp object) আঘাতে গুরুতর আহত (injured) হয়ে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন দুজন।

পুলিশসূত্রে জানা গেছে, শুক্রবার সকালে জগপুরের একটি আমবাগানে পশ্চিমপাড়ার বাসিন্দা বাপ্পা দুর্লভের সঙ্গে তার ভাইয়ের মারামারি বাঁধে। সেই মারামারি ঠেকাতে গেলে দীপক দুর্লভ নামে স্থানীয় এক যুবককে বাপ্পা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এরপরেই হামলা চালায় বিপ্লব রায়চৌধুরী নামের আরেকজন ব্যক্তির উপর। অভিযোগ, তাঁর গলায় আঘাত করে বাপ্পা। স্থানীয় মানুষজন আশঙ্কাজনক অবস্থায় বিপ্লব রায় চৌধুরীকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তড়িঘড়ি তাঁর গলায় অস্ত্রোপচার করেন ডাক্তাররা। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। দীপকেরও চিকিৎসা চলছে রানাঘাট মহকুমা হাসপাতালে।

অস্ত্র নিয়ে বেশ কিছুক্ষণ দাপিয়ে বেরানোর পর কোনওরকমে বাপ্পা দুর্লভ নামের ওই যুবককে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। কী কারণে ওই যুবক দুজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল তা জানতে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। বুধবার রাতে এমনই একটি ঘটনা ঘটেছিল বর্ধমান শহরের বাহিরসর্বমঙ্গলার বাতানপাড়ায়। এক মদ্যপ যুবকের চপারের আঘাতে জখম হয়েছিলেন এক শিশু-সহ মোট ছ’জন। অভিযোগ, পথ চলতি মানুষজনকে একের পর এক চপারের কোপ মেরেছিল শেখ সফি নামে এক যুবক। স্থানীয় বাসিন্দারাই পরে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। আহত ছজনই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ঝড়ে লন্ডভন্ড বিয়েবাড়ির প্যান্ডেল, রাতে কোথায় বসাবেন অতিথিদের ভেবে আকুল বর্ধমানের গৃহস্থ


```