জাতীয় যুব দিবস পালন করল রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম
দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে বেলুড় মঠে দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের রাতে তিনি ছিলেন এই মঠেই। শুধু হাওড়ার বেলুড় মঠ নয়, সারা বিশ্বেই স্বামীজির জন্মদিন পালিত হচ্ছে শ্রদ্ধার সঙ্গে।
আজ ১২ জানুয়া
শেষ আপডেট: 12 January 2020 06:37
দ্য ওয়াল ব্যুরো: স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবসে বেলুড় মঠে দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগের রাতে তিনি ছিলেন এই মঠেই। শুধু হাওড়ার বেলুড় মঠ নয়, সারা বিশ্বেই স্বামীজির জন্মদিন পালিত হচ্ছে শ্রদ্ধার সঙ্গে।
আজ ১২ জানুয়ারি 'জাতীয় যুবদিবস' পালন করল দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিটের রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রম। এই আশ্রম গড়া হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের স্ত্রী মা সারদার ইচ্ছায়। রামকৃষ্ণ পরমহংসের বাল্যনাম ছিল গদাধর।
রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের পক্ষ থেকে রবিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে স্কুল-কলেজের অন্তত আড়াই হাজার পড়ুয়া হরিশ পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় যোগ দেয়। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দের বাণী সম্বলিত পোস্টার, ফ্লেক্স ও ব্যানার নিয়ে তরুণ-তরুণী ও ছাত্র-ছাত্রীরা দক্ষিণ কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে হরিশ পার্কে স্বামী বিবেকানন্দের জীবন ও তার মতাদর্শ নিয়ে এক আলোচনায় তারা যোগ দেয়।

অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ গদাধর আশ্রমের অধ্যক্ষ স্বামী অমলাত্মানন্দ বলেন, “যুবসমাজকে আরও শক্তিশালী ও আদর্শবান করে তুলতে স্বামী বিবেকানন্দ যে পথ দেখিয়েছিলেন আজকের দিনেও তা সমান ভাবে প্রযোজ্য। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের তাই স্বামীজীর আদর্শে মেনে দেশের কাজে নিজেদের নিয়োগ করতে হবে।”
১৮৬৩ সালে আজকের দিনেই উত্তর কলকাতার সিমলাপাড়ায় জন্ম হয় স্বামী বিবেকানন্দের। সন্ন্যাস নেওয়ার আগে তাঁর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসের শিষ্য। রামকৃষ্ণের মৃত্যুর বেশ কিছুদিন পরে তিনি গুরুভাইদের সঙ্গে সন্ন্যাস গ্রহণ করেন। পরে শিকাগো ধর্ম মহাসম্মেলনে সারা বিশ্বের সামনে হিন্দু ধর্মের মহত্ব তুলে ধরেন।