Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর শূন্য আসনে ভোট ৯ আগস্ট, জানাল নির্বাচন কমিশন

দ্য ওয়াল ব্যুরো: দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় রাজ্যসভায় তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। এবার সেই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ অগস্ট ওই শূন্য আসনে ভোট গ্রহণ হবে।

রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর শূন্য আসনে ভোট ৯ আগস্ট, জানাল নির্বাচন কমিশন

শেষ আপডেট: 16 July 2021 07:56

দ্য ওয়াল ব্যুরো: দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় রাজ্যসভায় তাঁর আসনটি শূন্য হয়ে গিয়েছে। এবার সেই আসনে উপনির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষণা করল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার সকালে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৯ অগস্ট ওই শূন্য আসনে ভোট গ্রহণ হবে। তার মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হবে ২২ জুলাই থেকে। ভোট গ্রহণের পরেই শুরু হবে ভোট গণনার কাজ। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ২২ জুলাই রাজ্যসভা উপনির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করা যাবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২ অগস্ট। ৯ অগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য বিধানসভায় চলবে ভোটদান পর্ব। সে দিনই বিকেল ৫টার পর গণনা এবং ফল প্রকাশ। উপনির্বাচনে জয়ী প্রার্থী ২০২৬ সালের ২ এপ্রিল পর্যন্ত সাংসদ পদে থাকবেন। যদিও রাজ্যসভার আর এক পদত্যাগী সাংসদ মানস ভুঁইয়ার সবংয়ের আসন এবং আরও সাত বিধানসভা আসনের উপনির্বাচনের দিনক্ষণ নিয়ে কমিশন আর কিছু জানায়নি। একুশের ভোটের আগে হঠাৎ করে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন দীনেশ।

```