Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিদায়ের আগে বর্ষার ঝোড়ো ইনিংস, কালীপুজো অবধি দাপট দেখাবে বৃষ্টি

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া রোদ আজ বুধবার অতটাও ছিল না। একটু হলেও রোদের তেজ কম। মেঘলা আকাশে গুমোট গরমে নাজেহাল হতে হয়েছে। বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। মুখ ভার হয়ে আসে আকাশের। ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমে। এই বৃষ্টি চলবে

বিদায়ের আগে বর্ষার ঝোড়ো ইনিংস, কালীপুজো অবধি দাপট দেখাবে বৃষ্টি

শেষ আপডেট: 22 October 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: জ্বালাপোড়া রোদ আজ বুধবার অতটাও ছিল না। একটু হলেও রোদের তেজ কম। মেঘলা আকাশে গুমোট গরমে নাজেহাল হতে হয়েছে। বেলা বাড়তেই ছবিটা বদলে যায়। মুখ ভার হয়ে আসে আকাশের। ঝিরঝিরে বৃষ্টিতে তাপমাত্রার পারদ কিছুটা হলেও কমে। এই বৃষ্টি চলবে আগামী আরও কয়েক দিন, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ সারাদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ছত্তীসগড়ের দিকে। এই নিম্নচাপ বলয়ের জেরে সক্রিয় হবে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। উত্তুরে কনকনে হাওয়া তাপমাত্রার পারদও নামবে একধাক্কায়। একই সঙ্গে দেখা যাবে বৃষ্টির দাপট। আবহবিদদের মতে, শহর এবং শহরতলির বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালীপুজো অবধি কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, পুরুলিয়া-বাঁকুড়া, বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে হাওড়া-হুগলিতেও। তবে যতক্ষণ না উত্তুরে হাওয়া জাঁকিয়ে বসে, প্যাচপ্যাচে গরম থেকে খুব একটা রেহাই নেই শহরবাসীর। আবহবিদরা জানিয়েছেন, আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৮২%। ঝমঝমিয়ে বৃষ্টি নামলে এই অস্বস্তি থেকে কিছুটা রেহাই মিলবে বলেই মনে করছেন আবহবিদরা।

```