Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নিম্নচাপের বৃষ্টি, থই থই কলকাতা

দ্য ওয়াল ব্যুরো: রবিবার এবং সোমবার এই দু'দিনে ভাসতে চলেছে কলকাতা। এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর হলোও ঠিক তাই। রবিবার বেলা বাড়তেই আলিপুর আবহাওয়া দফতরের কথা মিলিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। প্রবল বৃষ্টির জেরে জল জমেছে শহরের বি

নিম্নচাপের বৃষ্টি, থই থই কলকাতা

শেষ আপডেট: 5 August 2018 11:43

দ্য ওয়াল ব্যুরো: রবিবার এবং সোমবার এই দু'দিনে ভাসতে চলেছে কলকাতা। এমনটাই পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। আর হলোও ঠিক তাই। রবিবার বেলা বাড়তেই আলিপুর আবহাওয়া দফতরের কথা মিলিয়ে বৃষ্টি নামল শহর জুড়ে। প্রবল বৃষ্টির জেরে জল জমেছে শহরের বিভিন্ন অংশে। উত্তর কলকাতার এম জি রোডের একাংশ, ঠনঠনিয়া, মুক্তারামবাবু স্ট্রিট এবং কলেজ স্ট্রিট চত্বরে জল জমেছে। জলমগ্ন হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ। জল জমেছে আকাশবাণীর সামনেও। রবিবারের বৃষ্টিতে জল জমার হাত থেকে রেহাই পায়নি সল্টলেকের সেক্টর ফাইভও। জানা গিয়েছে, ওয়েবেল এবং কলেজ মোড় অঞ্চলে প্রায় হাঁটু সমান জল জমে গিয়েছে। ভিআইপি রোডের বেশ কিছু অংশেও জল জমেছে বলে খবর। তবে ছুটির দিনে রাস্তায় যানবাহনের সেরকম চাপ না থাকায় খুব বেশি সমস্যার সৃষ্টি হয়নি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই এ দিনের বৃষ্টি। সোমবারও দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

```