Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

ভাগ্যিস তাঁর নজরে পড়েছিল! দু’সপ্তাহ পরে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের যুবক

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রেলের এক সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবক। ওই যুবককে নতুন পোশাক কিনে দেওয়া থেকে সাময়িক ভাবে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা, সবই

ভাগ্যিস তাঁর নজরে পড়েছিল! দু’সপ্তাহ পরে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের যুবক

শেষ আপডেট: 3 December 2019 11:40

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: রেলের এক সিভিক ভলান্টিয়ারের তৎপরতায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরলেন উত্তরপ্রদেশের এক মানসিক ভারসাম্যহীন যুবক। ওই যুবককে নতুন পোশাক কিনে দেওয়া থেকে সাময়িক ভাবে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা, সবই করেছেন সিভিক ভালান্টিয়ার। রবিবার সকালে ঝাড়গ্রাম রেলস্টেশনের আশপাশে এক ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেন অমিত সোনকর। অমিত ঝাড়গ্রামেরই বাসিন্দা, তিনি ঝাড়গ্রাম জিআরপির সিভিক ভলান্টিয়ার। ওই অচেনা ব্যক্তির পরনে ছিল ময়লা ও ছেঁড়া পোশাক। অমিত ওই ব্যক্তির সঙ্গে কথার বলার চেষ্টা করেন অমিত। তারপরে তাঁকে নতুন টি-শার্ট, প্যান্ট ও গামছা কিনে দেন। পেট ভরে খাওয়ান। তারপরে তার থেকে জানার চেষ্টা করেন বাড়ি কোথায়।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় পোস্ট, দুবছর পরে হারানো ছেলেকে ফিরে পেলেন মা

মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম সূরজ পটেল। বাড়ি উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। নাম-ঠিকানা বলার পরে ওই ব্যক্তি বেশ কয়েকটি মোবাইল নম্বর বলেন অনেক ভেবেচিন্তে। অন্তত চারটি মোবাইল নম্বরে ফোন করে কোনও উত্তর পাওয়া যায়নি। তারপরে একটি নম্বরে ফোন লেগে যায়। সেটি সূরজের বাড়ির ফোন নম্বর। সূরজের দাদা চন্দনের সঙ্গে কথা হয় অমিতের। তিনিই পরে চন্দনের সঙ্গে সূরজের কথা বলিয়ে দেন ভিডিও কলের মাধ্যমে। সকালেই সূরজকে স্থানীয় একটি ক্লাবঘরে নিয়ে গিয়ে সেখানে তাঁর থাকার বন্দোবাস্ত করে দেন অমিত। রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত ওই ক্লাবঘরেই ছিলেন সূরজ। সোমবার দুপুরে খাওয়াদাওয়া করানোর পর তাঁকে নিয়ে ঝাড়গ্রাম স্টেশনের দিকে রওনা হন অমিত। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন হলেও, মাঝেমধ্যে স্মৃতি ফিরে আসে সূরজের। তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পরে উত্তরপ্রদেশের প্রতাপগড়ের স্থানীয় কোতোয়ালি থানায় নিখোঁজের ডায়েরি করেন সূরজের বাড়ির লোকজন। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যে মন্টি পটেল নামে এক বন্ধুকে নিয়ে নীলাচল এক্সপ্রেসে চেপে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মানসিক ভারসাম্যহীন যুবক সূরজ পটেলের দাদা চন্দন। সোমবার দুপুরে তাঁরা ঝাড়গ্রামে পৌঁছন। চন্দনের হাতে ভাইকে তুলে দেন অমিত। চন্দন পটেল বলেন, ‘‘ওই সিভিক ভলান্টিয়ারের জন্য ভাইকে ফিরে পেলাম। ওঁকে টাকা দিতে চেয়েছিলাম উনি নেননি।’’ অমিত সোনকর বলেন, ‘‘যা করেছি মানবিকতার খাতিরে। আমি সমাজের সেবা করে আনন্দ পাই। সূরজ বাড়িতে ফিরে গেলেন, এটাই আমার সবচেয়ে বড় পুরস্কার।”

```